প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার নির্বাচিত হলেন এস. এম. রকিবুল হাসান
স্টাফ রিপোর্টার জাফর আলী : ||
বোয়ালমারী উপজেলা এর সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার এস. এম. রকিবুল হাসান জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ এ “শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার” নির্বাচিত হয়েছেন। তাঁর এ অর্জনে উপজেলার শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও সর্বস্তরের মানুষের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস বিরাজ করছে।জানা যায়, শিক্ষা উন্নয়ন, বিদ্যালয় তদারকি, শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি, বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা এবং শিক্ষাবান্ধব প্রশাসনিক উদ্যোগের স্বীকৃতি হিসেবে তিনি এ সম্মাননা অর্জন করেন।উপজেলা জুড়ে শিক্ষা খাতে ইতিবাচক পরিবর্তন আনতে এস. এম. রকিবুল হাসান নিরলসভাবে কাজ করে যাচ্ছেন বলে সংশ্লিষ্টরা জানান। তাঁর নেতৃত্বে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শৃঙ্খলা, পরিচ্ছন্নতা ও শিক্ষার পরিবেশ উন্নয়নে দৃশ্যমান অগ্রগতি হয়েছে।স্থানীয় শিক্ষক, শিক্ষার্থী ও সচেতন মহল মনে করেন, একজন শিক্ষাবান্ধব প্রশাসক হিসেবে তাঁর এই অর্জন শুধু বোয়ালমারীর জন্যই নয়, পুরো ফরিদপুর জেলার জন্য গর্বের বিষয়। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও তিনি শিক্ষা ও মানবিক উন্নয়নে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন।এদিকে তাঁর এই সাফল্যে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে শুভেচ্ছা জানিয়ে অনুপ্রেরণামূলক মন্তব্য করছেন।শিক্ষাবান্ধব প্রশাসন ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বোয়ালমারী উপজেলা কে এগিয়ে নিতে তাঁর এ অর্জন নতুন অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছে
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ