প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ মে ২০২৬
নির্বাচনী আমেজে সুনামগঞ্জ সিএনজি শ্রমিক ইউনিয়ন, ঘোষণা হলো তফসিল।
ফজল উদ্দিন, ছাতক প্রতিনিধিঃ ||
সুনামগঞ্জ জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন (রেজি: চট্ট-১৬৯৩/৯৩) এর ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচন ২০২৬-২০২৯ উপলক্ষে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে।রবিবার (২৪ মে) সংগঠনের প্রধান কার্যালয় গোবিন্দগঞ্জ রেলগেইট, ছাতকে সম্ভাব্য প্রার্থী ও সাধারণ শ্রমিকদের উপস্থিতিতে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে এ তফসিল ঘোষণা করা হয়।ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ৩ জুন সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়ন ফরম বিক্রি করা হবে। ৪ জুন একই সময়ে মনোনয়নপত্র জমা গ্রহণ করা হবে। ৫ জুন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত মনোনয়নপত্র বাছাই অনুষ্ঠিত হবে।এছাড়া বাছাইয়ে বাতিল হওয়া প্রার্থীরা একই দিন বেলা ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত লিখিতভাবে আপিল করতে পারবেন। প্রয়োজনে বিকাল ৫টায় নির্বাচন প্রধান কার্যালয়ে শুনানি অনুষ্ঠিত হবে।আগামী ৭ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারের সুযোগ থাকবে এবং একই দিন বিকাল ৪টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। ৮ জুন দুপুর ১২টায় প্রতীক বরাদ্দ দেওয়া হবে।আগামী ২৭ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ত্রি-বার্ষিক সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণের স্থান নির্ধারণ করা হয়েছে ছায়েমা শাদী মহল, তানজিনা কমিউনিটি সেন্টার ও মাহবুব কমিউনিটি সেন্টার, গোবিন্দগঞ্জ, ছাতক, সুনামগঞ্জ।নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে সকল ভোটার শ্রমিকদের সহযোগিতা কামনা করা হয়েছে। একইসঙ্গে প্রার্থীদের তফসিল অনুসরণ করে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়।প্রধান নির্বাচন কমিশনার ফারুক আহমদ সকলের সহযোগিতায় একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ