প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬
ময়মনসিংহে তিনদিনব্যাপী ‘ভূমি সেবা মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
আরিফ রব্বানী ময়মনসিংহ।। ||
“জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” — এই প্রতিপাদ্যকে সামনে রেখে গত ১৯ মে ২০২৬ খ্রি. তারিখে শুরু হওয়া ভূমিসেবা মেলা ২০২৬-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেল ৪:০০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই উপলক্ষে মতবিনিয় অনুষ্ঠিত হলে এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। সভাপতির তাঁর বক্তব্যে বলেন, বর্তমান সরকার ভূমি ব্যবস্থাপনাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ডিজিটাল ও অটোমেটেড ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণ এখন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পাচ্ছে। তিনি ভূমি সংক্রান্ত সকল সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।এসময় তিনি ভূমিসেবা কার্যক্রমকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করতে আধুনিক প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনার গুরুত্ব তুলে ধরেন।সমাপনী অনুষ্ঠানে মেলায় অংশগ্রহণকারী বিভিন্ন স্টল ও সেবাদানকারী প্রতিষ্ঠানকে তাদের কার্যক্রমের স্বীকৃতি হিসেবে পুরস্কার প্রদান করা হয়। তিনদিনব্যাপী এ মেলায় ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা সম্পর্কে জনগণকে সচেতন করা হয় এবং তাৎক্ষণিক সেবা প্রদান করা হয়।ভূমি মেলার সমাপনী দিবসে কার্যক্রমের স্বীকৃতি হিসেবে সদর উপজেলার খাগডহর ইউনিয়ন এর সহকারী ভূমি কর্মকর্তা মোঃ বাবুল মিয়াসহ একাধিক প্রতিষ্ঠানকে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রেজা মোঃ গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহ সদর উপজেলার সহকারী কমিশনার ভূমি সৈয়দা তামান্না হোরায়রাসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, সেবাগ্রহীতা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ