প্রিন্ট এর তারিখ : ১২ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
পত্নীতলায় অজ্ঞাত ব্যক্তির অর্ধ গলিত মরদেহ উদ্ধার
শাহারিয়ার শান্ত পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি ||
নওগাঁর পত্নীতলা উপজেলার আকবরপুর ইউনিয়নের মধুইল চৌধুরীপাড়ার দক্ষিণ পাশে একটি পুকুর থেকে অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মে) আনুমানিক সকাল ১০টায় স্থানীয়রা পুকুরের পানিতে এক ব্যক্তিকে উপুড় হয়ে পড়ে থাকতে দেখেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হলে পত্নীতলা থানার একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।পুলিশ জানায়, উদ্ধার হওয়া মরদেহটি অর্ধগলিত অবস্থায় ছিল। তবে এখন পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।এ বিষয়ে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ নিয়ামুল হক জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। মৃত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য নওগাঁ পাঠানো হবে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ