প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ মে ২০২৬
নওগাঁর ধামইরহাটে মাদকবিরোধী অভিযানে ১৪৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন ||
নওগাঁ জেলার ধামইরহাট উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেলও জব্দ করা হয়।পুলিশ সুপার নওগাঁ মোহাম্মদ তারিকুল ইসলাম এর নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে ধামইরহাট থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বুধবার (২০ মে ২০২৬) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে ধামইরহাট থানাধীন পূর্ব পিরলডাঙ্গা হাজীর মোড় এলাকায় এ অভিযান চালানো হয়।অভিযানে ১৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৭২ হাজার ৫০০ টাকা। এছাড়া মাদক ব্যবসায় ব্যবহৃত একটি সুজুকি জিক্সার মনোটন মোটরসাইকেল জব্দ করা হয়েছে, যার আনুমানিক মূল্য ২ লাখ ৭০ হাজার টাকা। উদ্ধারকৃত মোট মালামালের মূল্য প্রায় ৩ লাখ ৪২ হাজার ৫০০ টাকা।এ ঘটনায় তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ রাসেল হোসেন (৩২), পিতা- মোঃ আব্দুর রাজ্জাক, সাং- সেননগর, থানা- ধামইরহাট, জেলা- নওগাঁকে গ্রেফতার করা হয়।পুলিশ জানায়, গ্রেফতারকৃত রাসেল হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ