প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
ভারত সফরে নুরুজ্জামান লিটনকে উষ্ণ অভ্যর্থনা
বেনাপোল প্রতিনিধি: আলমগীর হোসেন ||
বনগাঁয় ফুলেল শুভেচ্ছায় বরণ করলেন বিশিষ্ট ব্যবসায়ী গোলক অধিকারীযশোর-৮৫/১ আসনের ধানের শীষের কান্ডারি ও শার্শা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব নুরুজ্জামান লিটন ব্যক্তিগত সফরে ভারতে প্রবেশ করলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন ভারতের বিশিষ্ট সি অ্যান্ড এফ ব্যবসায়ী গোলক অধিকারী।বুধবার সকাল ৯ ঘটিকার সময় ভারতের বনগাঁ এলাকায় পৌঁছালে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে তাকে এ শুভেচ্ছা জানানো হয়। এ সময় দুই বাংলার পারস্পরিক সৌহার্দ্য, ব্যবসায়িক সম্পর্ক ও সামাজিক সম্প্রীতির বিষয়েও সংক্ষিপ্ত মতবিনিময় অনুষ্ঠিত হয়।ফুলেল শুভেচ্ছা প্রদানকালে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর যুবদলের আহ্বায়ক মফিজুর রহমান বাবু। সফরসঙ্গী হিসেবে তিনি পুরো সময় নুরুজ্জামান লিটনের সঙ্গে ছিলেন।এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন, নুরুজ্জামান লিটনের রাজনৈতিক সৌজন্য, ব্যক্তিত্ব ও জনসম্পৃক্ততার কারণে তিনি সর্বমহলে প্রশংসিত। ভারত সফরেও তাকে যে আন্তরিকতার সঙ্গে বরণ করা হয়েছে, তা দুই দেশের মানুষের পারস্পরিক বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই বহিঃপ্রকাশ।স্থানীয় রাজনৈতিক ও ব্যবসায়ী মহলে এ শুভেচ্ছা বিনিময় ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ