প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
জবি মার্কেটিং বিভাগে “Contemporary Agricultural Marketing Practices in Bangladesh” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মো. সাদমান সাকিব দিশান, জবি প্রতিনিধি ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগে “Contemporary Agricultural Marketing Practices in Bangladesh” শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।এ সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ACI Seed-এর মার্কেটিং ম্যানেজার মো. ইউসুফ আলম।মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ৫৫৩ নম্বর কক্ষে আয়োজিত এ সেমিনারে বাংলাদেশের কৃষি খাতের বর্তমান বিপণন ব্যবস্থা, কৃষিপণ্যের বাজার সম্প্রসারণ, আধুনিক প্রযুক্তির ব্যবহার, সরবরাহ ব্যবস্থা এবং কৃষি উদ্যোক্তাদের বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তা তার বক্তব্যে কৃষিপণ্যের সঠিক মূল্য নির্ধারণ, ডিজিটাল মার্কেটিং, কৃষকদের সঙ্গে প্রতিষ্ঠানের সমন্বয় এবং আধুনিক কৃষি বিপণনের বিভিন্ন কৌশল তুলে ধরেন।মার্কেটিং বিভাগের শিক্ষক প্রফেসর ড. মামুদুল হাসান ফৈজীর তত্ত্বাবধানে সেমিনারটি অনুষ্ঠিত হয়। মার্কেটিং বিভাগের ১৯তম আবর্তনের শিক্ষার্থীদের “Agricultural Marketing” কোর্সের অংশ হিসেবে বাস্তবভিত্তিক ধারণা প্রদানের উদ্দেশ্যে এ আয়োজন করা হয়।অনুষ্ঠানে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং কৃষি বিপণনের বাস্তব অভিজ্ঞতা ও সমসাময়িক বাজারব্যবস্থা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা লাভ করেন। সেমিনারটি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত তথ্যবহুল ও শিক্ষণীয় হিসেবে বিবেচিত হয়।সেমিনার শেষে অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ