প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ মে ২০২৬
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরে মানববন্ধন, এক মাসের আশ্বাসে আন্দোলন স্থগিত
বেনাপোল প্রতিনিধি: আলমগীর হোসেন ||
অতিরিক্ত অধিকাল ভাতার দাবিতে বেনাপোল স্থল বন্দরের সরকারি কর্মকর্তা-কর্মচারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার বেনাপোল স্থল বন্দরের অভ্যন্তরে অনুষ্ঠিত এ মানববন্ধনে বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।মানববন্ধনে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে তারা ন্যায্য অতিরিক্ত অধিকাল ভাতার দাবি জানিয়ে আসছেন। কিন্তু এখনো এ বিষয়ে কার্যকর কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি। দ্রুত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নের জন্য তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।মানববন্ধন শেষে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের পরিচালক মানজারুল মান্না আন্দোলনরত কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে বলেন, “আপনারা এক মাস ধৈর্য ধরুন। সরকারের পক্ষ থেকে আপনাদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়ার বিষয়ে ইতিবাচক সিদ্ধান্ত আসবে বলে আমরা আশাবাদী।”পরিচালকের আশ্বাসের পর আন্দোলনকারীরা সাময়িকভাবে সকল কর্মসূচি ও আন্দোলন স্থগিত ঘোষণা করেন।এ সময় আন্দোলনে উপস্থিত ছিলেন আহ্বায়ক জাবেদী বিল্লাহ, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম এবং সদস্য সচিব আশিকুর রহমান রনি সহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ