প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
পশ্চিম পালংখালীবাসীর দীর্ঘশ্বাস: সামান্য বৃষ্টিতেই ‘মরণফাঁদে’ পরিণত হয় রাস্তা
মোঃ হারুন অর রশিদ , উখিয়া, কক্সবাজার। ||
একটি রাস্তা, হাজারো মানুষের দীর্ঘশ্বাস! নাম পশ্চিম পালংখালী সড়ক। এলাকাবাসীর কাছে এটি এখন আর কেবল একটি চলাচলের পথ নয়, বরং প্রতিদিনের এক ‘যুদ্ধক্ষেত্রের’ নাম। দীর্ঘদিনের অবহেলা আর সংস্কারহীনতায় সড়কটি এখন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।সরেজমিনে দেখা যায়, পুরো রাস্তাটি খানাখন্দে ভরা। সামান্য বৃষ্টি হলেই গর্তগুলো ছোট ছোট ডোবায় পরিণত হয়। কাদা আর পানির সংমিশ্রণে রাস্তাটি এতটাই পিচ্ছিল হয়ে পড়ে যে, সাধারণ মানুষের হেঁটে চলাও অসম্ভব হয়ে দাঁড়ায়।স্থানীয়দের অভিযোগ—রাস্তার দুরবস্থার কারণে স্কুলগামী কোমলমতি শিশুরা সময়মতো শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে পারছে না।কোনো মানুষ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। অনেক সময় গর্ভবতী নারী বা মুমূর্ষু রোগীকে কাঁধে করে মূল সড়কে নিয়ে আসতে হয়।কৃষিপণ্য বা নিত্যপ্রয়োজনীয় মালামাল পরিবহনে অতিরিক্ত খরচ ও সময় ব্যয় হচ্ছে।স্থানীয় বাসিন্দা আশেক ইলাহি রুবেল বলেন, "আমরা কি এতটাই অবহেলিত? একটু ভালোভাবে বাঁচার অধিকার কি আমাদের নেই? কতদিন এই ভাঙা রাস্তার কষ্ট বুকে চেপে রাখব? সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কি আমাদের কষ্ট চোখে দেখে না?"এ বিষয়ে স্থানীয় ইউপি (চেয়ারম্যান ) এম গফুর উদ্দিন চৌধুরী বলেন, "আমরা জনগণের দুর্ভোগের কথা জানি। বিষয়টি নিয়ে আমরা উপজেলায় একাধিকবার আলোচনা করেছি। মূলত এই সড়ক টি লিমা কনস্ট্রাকশন কাজটি বার বার ধীর গতি রেখে দিচ্ছে ।" তারা জেলা এবং উপজেলা প্রকৌশলীর সঙ্গে আঁতাত করে আমাদের সাথে কোন যোগাযোগ না করে অল্প কাজ করে বিল নিয়ে পালিয়ে যায়। অন্যদিকে, কক্সবাজার জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক এম মোক্তার আহমদ বলেন, "পশ্চিম পালংখালীর মানুষ অত্যন্ত কষ্ট সহ্য করছেন। এই রাস্তাটির দ্রুত সংস্কার হওয়া জরুরি। আমরা স্থানীয় সংসদ সদস্য এবং উপজেলা প্রশাসনের সাথে যোগাযোগ রাখছি যাতে দ্রুত কাজ শুরু করা যায়।"উপজেলা প্রকৌশলী (LGED):জনগণের এই দুর্ভোগের বিষয়ে উপজেলা প্রকৌশলীর সাথে বারবার যোগাযোগ করা হলে তিনি কল রিশিভ না করে কেটে দেয় —জিয়াউল করিম রিয়াদ বলেন, কর্তৃপক্ষের আশ্বাস কেবল ফাইলবন্দি থাকবে নাকি বাস্তবে রূপ নেবে—সেটাই এখন পশ্চিম পালংখালীবাসীর দেখার বিষয়।এলাকাবাসীর বিনীত অনুরোধ, দ্রুত এই রাস্তার কাজ সম্পন্ন করে তাদের স্বাভাবিক জীবনযাত্রার অধিকার ফিরিয়ে দেওয়া হোক।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ