প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ মে ২০২৬
জেলা গোয়েন্দা শাখা নওগাঁর অভিযানে চার মাদক কারবারি গ্রেফতার
মোঃ রাফি হোসেন নওগাঁ সদর প্রতিনিধিঃ ||
নওগাঁ জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক তিনটি মাদকবিরোধী অভিযান পরিচালনা করে চারজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে। এ সময় ইয়াবা, গাঁজা, নেশাজাতীয় এম্পুল ও মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ মে ২০২৬ তারিখে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।প্রথম অভিযানে সকাল ৬টার দিকে নওগাঁ শহরের সুইপার কলোনি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা ক্রয়-বিক্রয়ের সময় নিয়ামুলা (২৫), পিতা- নাজিমুদ্দিন, সাং- একরতারা, থানা ও জেলা নওগাঁকে ৫ পিস ইয়াবাসহ আটক করা হয়। একই সময় সুরুজ বাশফোর (৪১), পিতা- মানি বাশফোর, সাং- সুইপার কলোনি, থানা ও জেলা নওগাঁ’র কাছ থেকে ইয়াবা বিক্রির ১ হাজার ৬০০ টাকা উদ্ধার করা হয়।দ্বিতীয় অভিযানে দুপুর ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে আরজি নওগাঁ এলাকায় হাসান আকন্দ (৪৪), পিতা- মোয়াজ্জেম আলীর বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে প্রায় আধা কেজি গাঁজা উদ্ধার করা হয়।এদিকে দুপুর ৪টা ৪০ মিনিটে জেলা গোয়েন্দা শাখার অপর একটি টিম নওগাঁ সদর থানাধীন চকদেব সরকারি বিএমসি মহিলা কলেজ সংলগ্ন মৈত্রী টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে। সেখানে সন্দেহভাজন হিসেবে নাজমুক শাদাদ তরফদার ওরফে সুমা (৩০), পিতা- তৈমুর, সাং- চকদেব, থানা ও জেলা নওগাঁকে তল্লাশি করা হয়। এ সময় তার কোমরে থাকা একটি কালো ব্যাগ থেকে ৬০ পিস নেশাজাতীয় এম্পুল উদ্ধার করা হয়।গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ