প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
তারন্যের শক্তি মানবতার জয়, সেবাই আমাদের মূল পরিচয়ে আর্থিক অনুদান নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন
মোঃ সফিউল আলম চৌদ্দগ্রাম প্রতিনিধি। ||
চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে রয়েছে বিভিন্ন মাদ্রাসা মসজিদ ও অসংখ্য স্কুল প্রতিষ্ঠান, কিন্তু সরেজমিনে গিয়ে দেখা যায় , প্রতিষ্ঠান রয়েছে ঠিকই, নেই কোনো অজুখানাও ছাত্র ছাত্রীদের লাঞ্চ করার মতন কোন পরিবেশ। তাৎক্ষণিক অজুখানা ও অন্যান্য নির্মাণ কাজের জন্য, হঠাৎ পাশে এসে দাঁড়ালেন, চৌদ্দগ্রাম স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশনটি। শুক্রবার বিকেলে চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন অবস্থিত, পাইকোটা নূরানী হাফেজিয়া মাদ্রাসার মুসল্লিদের অজুখানা মেরামতের জন্য স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে, আর্থিক সহযোগিতা প্রদান করে থাকে স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশনের, সকল নেতৃবৃন্দু, উল্লেখযোগ্য ভাবে জানাযায় স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও সভাপতি প্রবাসী গাজী মোহাম্মদ হেলাল এর সার্বিক সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় পরিবারের পাশে আর্থিক অনুদান নিয়ে পাশে দাঁড়ালেন, স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন সংগঠনের নেতৃবৃন্দু, এতে করে এক আলোড়ন সৃষ্টি করে থাকেন সংগঠনটি। এই সময় প্রবাস থেকে অত্র সংগঠনে সভাপতি, গাজী মোহাম্মদ হেলাল, উল্লেখ করে বলেন, আমরা দীর্ঘদিন থেকে স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে, বিভিন্ন প্রতিষ্ঠান ও অসহায় পরিবারকে, মিডিয়া ভাইদের অজান্তে আর্থিক অনুদান দিয়ে আসছি , আমরা চেষ্টা করে যাবো আমাদের স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন এর পক্ষ থেকে, যতোটুকু সম্ভব অসহায় পরিবার গুলোকে, সহযোগিতা করার, তাই সকলের প্রতি দোয়া কামনা করে থাকে গাজী মোহাম্মদ হেলাল। অন্য দিকে অত্র সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসাইন নবীন হাজারী, বক্তব্যে উল্লেখ করে বলেন, স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন প্রতিষ্ঠাতা ও সভাপতি গাজী মোহাম্মদ হেলাল ভাই যে প্রবাসে থেকে ও যে ভাবে আমাদেরকে উজ্জীবিত করে, ও বিভিন্ন পরামর্শের মধ্যে দিয়ে, সংগঠনের কার্যক্রম চলমান রেখেছে তা সকলের কাছে একটি আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশন সংগঠনটি। এই সময় প্রবাস থেকে সকলের সাথে ভিডিও কলে কথা বলে থাকেন গাজী মোহাম্মদ হেলাল। এইসময় উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরী নির্বাহী সদস্য মাকসুদ আলম সবুজ, মো: রাসেল, সদস্য মমিনুল ইসলাম, গিয়াস উদ্দিন, কালাম মিয়াজী, ও মাদ্রাসার কর্তৃপক্ষ সহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে স্বপ্নের সিঁড়ি ফাউন্ডেশনের সকল সদস্যই, সামাজিক উন্নয়নমূলক কাজ গুলোতে অংশীদার হিসাবে কাজ করে যাবে বলে অঙ্গীকার ব্যক্ত করে থাকেন সদস্যরা।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ