প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মে ২০২৬
কোম্পানীগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জ প্রতিনিধি: ||
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ১নং ইসলামপুর পশ্চিম ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের অংশগ্রহণে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (১৬ মে) সকাল ১০টায় উপজেলার টুকেরবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা দৌড়, উচ্চলাফ, দীর্ঘলাফ, ভারসাম্য দৌড়, অঙ্ক দৌড়, ছড়া আবৃত্তি, চিত্রাঙ্কন, গান, নৃত্য ও সুন্দর হাতের লেখা প্রতিযোগিতায় অংশ নেয়।বিকেল সাড়ে ৩টায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।ছনবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রনজিত কুমার দাসের সঞ্চালনায় এবং তৈমুরনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির উপদেষ্টা অ্যাডভোকেট কামাল হোসেন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনতা ব্যাংক কোম্পানীগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. আনিসুর রহমান, পাড়ুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল খায়ের, টুকেরবাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. দিলারা বেগম, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঈন উদ্দিন মিলন, সাধারণ সম্পাদক সোহরাব আহমদ এবং সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মো. এমরান আলী।এছাড়াও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্ব-স্ব বিদ্যালয়ের প্রতিযোগীদের করতালির মাধ্যমে উৎসাহ দিতে দেখা যায়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ