প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
শিলচরের রামনগর আইএসবিটির সামনে ভয়াবহ দুর্ঘটনা, ১জন নিহত
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ ||
বুধবার (১৩ মে) আসামরাজ্যের শিলচরের রামনগর আইএসবিটির সামনে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন এক ব্যক্তি। জানা গেছে, একটি বড় গাড়ির নিচে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। দুর্ঘটনায় ব্যক্তির মাথা গুরুতরভাবে চাপা পড়ে যাওয়ায় মৃতদেহ শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। পরে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনাটি কিভাবে ঘটল এবং কোন গাড়ির সঙ্গে এই ঘটনা জড়িত, তা খতিয়ে দেখতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। এই মর্মান্তিক ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা দ্রুত দোষীদের শনাক্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ