প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬
সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্মান ও নতুনদের সহযোগিতার আহ্বান -মত দিলেন সাংবাদিক নেতা গোলাম কিবরিয়া পলাশ
স্টাফ রিপোর্টার: ||
ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্মান, সহমর্মিতা ও সহযোগিতার পরিবেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন সাংবাদিক নেতারা। বিশেষ করে মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহের সময় নতুন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের প্রতি কিছু ইলেকট্রনিক মিডিয়া কর্মীর অহংকারী ও বৈষম্যমূলক আচরণ নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে।সাংবাদিকদের একাংশের অভিযোগ, বিভিন্ন ঘটনার সংবাদ সংগ্রহে গিয়ে অনেক সময় ইলেকট্রনিক মিডিয়ার বুমের পাশে প্রিন্ট মিডিয়ার বুম ধরতে গেলেই কিছু সাংবাদিক বিরূপ আচরণ করেন। এতে সহকর্মীদের মধ্যে দূরত্ব তৈরি হচ্ছে এবং পেশাগত ঐক্য দুর্বল হয়ে পড়ছে।এ বিষয়ে ময়মনসিংহ বিভাগীয় সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া পলাশ বলেন, সাংবাদিকতা একটি সম্মানজনক পেশা। এখানে ছোট-বড় কিংবা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার ভেদাভেদ করার কোনো সুযোগ নেই। একজন সিনিয়র সাংবাদিক যেমন একদিন নতুন ছিলেন, তেমনি আজকের নতুনরাও আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই নতুনদের ধমক বা অবহেলা না করে হাতে-কলমে শেখাতে হবে, সুযোগ দিতে হবে।তিনি আরও বলেন, অভিজ্ঞ সাংবাদিকদের উচিত নতুনদের সামনে এগিয়ে দেওয়া, কথা বলার ও কাজ শেখার সুযোগ তৈরি করা। একজন নতুন সাংবাদিক ভুল করতে করতেই শিখবে, অভিজ্ঞ হবে। সহযোগিতা ও ইতিবাচক দিকনির্দেশনাই পারে একজন দক্ষ সাংবাদিক গড়ে তুলতে।গোলাম কিবরিয়া পলাশ বলেন, সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সম্মান ও ঐক্য না থাকলে পেশাটি দুর্বল হয়ে পড়ে। আর ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজই অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে পারে।সচেতন মহল মনে করছে, সাংবাদিকদের মধ্যে সহযোগিতা, সহমর্মিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বৃদ্ধি পেলে গণমাধ্যম অঙ্গন আরও শক্তিশালী ও ইতিবাচক হয়ে উঠবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ