প্রিন্ট এর তারিখ : ১১ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬
চৌদ্দগ্রামে জাঁকজমকপূর্ণভাবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন
মোঃ সফিউল আলম, চৌদ্দগ্রাম প্রতিনিধি। ||
কুমিল্লার চৌদ্দগ্রামে উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর-এর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি মোঃ নুরুল আমিন। উপজেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিচালক মোঃ ইউসুফ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাতিসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ এমদাদ উল্যাহ, সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, দৈনিক কুমিল্লার আলোর ভারপ্রাপ্ত সম্পাদক মোঃ শাহীন আলম এবং হিঙ্গুলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক এম জাকারিয়া।অনুষ্ঠানে বক্তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, সংস্কৃতি ও মানবতাবোধ নিয়ে আলোচনা করেন। পরে শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।এসময় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের দপ্তর সম্পাদক ও দৈনিক আমার শহরের চৌদ্দগ্রাম প্রতিনিধি মোঃ শাহীন আলম, দৈনিক ময়নামতি পত্রিকার চৌদ্দগ্রাম প্রতিনিধি ইমাম হোসেন শরীফ, সাংবাদিক আবদুর রউফসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদকঃ নুর-আমিন
সহ-সম্পাদকঃ আরকে. রাসেদ খান
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৬ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ