প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
নওগাঁ সদর থানার পুলিশ এর অভিযানে চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুবেল গ্রেফতার
নওগাঁ জেলা প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন ||
নওগাঁ সদর থানা পুলিশের বিশেষ অভিযানে মামলার এজাহারভুক্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি ৯নং চন্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ খুরশিদ আলম রুবেল (৫৪) গ্রেফতার হয়েছেন। তিনি চন্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করে আসছিলেন।পুলিশ সূত্রে জানা গেছে, নওগাঁ সদর থানার মামলা নং-২০, তারিখ ১০ জুলাই ২০২৫-এর এজাহারভুক্ত ১ নম্বর পলাতক আসামি ছিলেন খুরশিদ আলম রুবেল। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩/১৪৭/১৪৮/১৪৯/৪৪৮/৩২৩/৪৩৬/৪২৭/৫০৬(২)/১১৪/৩৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। এছাড়াও আদালতে তার বিরুদ্ধে আরও দুটি মুলতবি গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে নওগাঁ সদর থানা পুলিশের একটি চৌকস দল শহরের কালীতলা এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রুবেল নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর উত্তরপাড়া গ্রামের মৃত খয়বর আলী মন্ডলের ছেলে।নওগাঁ সদর থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম চলমান রয়েছে। শুক্রবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।পুলিশের দাবি, অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এ গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ