প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
মদনে বিভিন্ন মামলায় আটক ৮
ইমরান হোসেন (নেত্রকোনা) : ||
নেত্রকোনার মদন উপজেলায় ভাংচুর ও লুটপাটের মামলায় ৭ জন এবং ২ বছরের সাজাপ্রাপ্ত ১ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে মদন থানা পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, আটককৃত ৭ জনের বাড়ি উপজেলার বারবুড়ি গ্রামে। তাদের বিরুদ্ধে ২০২৫ সালের ফেব্রুয়ারী মাসে একটি ভাংচুর ও লুটপাট মামলা ছিলো। ওই মামলায় তাদের গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় পুলিশ তাদের আটক করে আদালতে পাঠিয়েছেন। গ্রেপ্তারকৃতরা হলো- আঃ কাদিরের ছেলে মোঃ সাদেক (৩৯), মৃত তালে নেওয়াজের ছেলে আঃ কাদির (৬৩), মৃত আঃ রাজ্জাকের ছেলে মোঃ খোকন (৪৬), মৃত সেকান্দর আলীর ছেলে আঃ হাকিম (৪৬) ও আঃ হেকিম (৫৬), আঃ হেকিমের ছেলে মোঃ ইব্রাহিম (২৩), আঃ কাদিরের ছেলে আনছার (৪৪)। অন্যদিকে, ২ বছরের সাজা প্রাপ্ত আসামীর নাম জাহান মিয়া (২৮)। তার বাড়ি উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের দক্ষিণ পাড়ায়। তার পিতার নাম মৃত ইনচান মিয়া। সে ২শ পিস ইয়াবাসহ গতকার বৃহস্পতিবার পুলিশের হাতে আটক হয়। ওই কারবারির নামে একটি মাদকের মামলা ছিলো এবং ওই মামলায় তার বিরুদ্ধে ২ বছরের সাজা ওয়ারেন্ট রয়েছে। মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত ৭ আসামীর বিরুদ্ধে ওয়ারেন্ট রয়েছে। আরেক আসামীর নাম জাহান মিয়া। তার বিরুদ্ধে ২ বছরের সাজা ওয়ারেন্ট রয়েছে। গতকাল ২শ পিস ইয়াবাসহ পুলিশ তাকে গ্রেপ্তার করেছে। আজ তাদের সবাইকে আদালতে পাঠানো হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ