প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬
রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষ্যে আলোচনা সভা।
মো. আরফান আলী : ||
রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ০৮ মে শুক্রবার "বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর " এর আয়োজনে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মূল আলোকপাত করেণ 'বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর 'এর সভাপতি কবি ও সাংবাদিক মো. আরফান আলী বলেন, রবীন্দ্রনাথ ঠাকূর তৎকালীন অবিভক্ত বাঙলায় জন্ম গ্রহণ করেণ।২৫ শে বৈশাখ রবীন্দ্রনাথ ঠাকূরের জন্মদিন। তিনি ১৮৯১ সালে জমিদার দায়িত্ব পালন করেণ। ১৯১৩ সালে গীতাঞ্জলী মধ্যমে নোবেল পুরষ্কার অর্জন করে। রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম রবি ঠাকুর, ভানু সিং ঠাকুর। সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনে রবীন্দ্রনাথ ঠাকুর অবদান অনস্বীকার্য। সাহিত্য ও সংস্কৃতি প্রতিটি শাখায় বিরাজমান। বাংলাদেশ পল্লী পাঠাগার ও সাহিত্য যাদুঘর এর সা. সম্পাদক ফয়সাল আহমেদ সিদ্দিকী বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা -ছড়া, গান,নাটক,প্রবন্ধ-নিবন্ধ সমৃদ্ধ করেছে। আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাংগঠনিক সম্পাদক আবু জুয়েল, প্রতিষ্ঠাকালীন সদস্য সাহিদুল ইসলাম, মাহাদি আবরার সিয়াম, আব্দুর রশিদ, খাদেমুল ইসলাম, মিজানুর রহমান প্রমুখ।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ