প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
মদনে ওসির নেতৃত্বে অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ইমরান হোসেন, নেত্রকোনা: ||
নেত্রকোনার মদন থানায় নবাগত ওসি মুহাম্মাদ তরিকুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী এক সফল অভিযানে ২০০ পিস ইয়াবাসহ মোঃ জাহান মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মদন থানা ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম এর নেতৃত্বে এসআই(নিঃ)ফয়সাল, এসআই তারা মিয়া, এএসআই সাকিব, এএসআই হুমায়ুন কবীর, কনস্টেবল মমিনুল ইসলামসহ সঙ্গীও ফোর্স উপজেলার ফতেপুর ইউনিয়নের পশ্চিম ফতেপুর গ্রামে একটি অভিযান পরিচালনা করে। এ সময় হাজী মোঃ সাদেক আলীর বাড়ীর সামনে মাদক ব্যবসায়ী মোঃ জাহান মিয়া কে ২০০পিস ইয়াবাসহ হাতে নাতে আটক করেন। গ্রেফতারকৃত জাহান মিয়া উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামের মৃত ইনচান মিয়ার ছেলে। মদন থানার ওসি মুহাম্মদ তরিকুল ইসলাম জানান,গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আজ জাহান মিয়া নামে একজন মাদককারবারি কে ২০০পিস ইয়াবাসহ গ্রেফতার করতে পেরেছি। আগামীকাল তাকে আদালতে প্রেরণ করা হবে। মাদকমুক্ত সমাজ গড়তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।এলাকাবাসী পুলিশের এই সাহসী পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন নবাগত ওসির নেতৃত্বে এলাকায় মাদক ও অপরাধমূলক কর্মকান্ড অনেকটাই কমে আসবে আশা করছি।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ