প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ মে ২০২৬
চাচাতো ভাইয়ের স্ত্রীকে পরকীয়া করে বিয়ে: নীলফামারী সদরে চাঞ্চল্য
মোহাম্মদ মাসুদ রানা ||
নীলফামারী সদর উপজেলার কানিয়ালখাতা ইউনিয়নের চিনিরকুটি এলাকায় চাচাতো ভাইয়ের স্ত্রীকে পরকীয়া করে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, চিনিরকুটি এলাকার সোনার বাংলা হোটেলের মালিক শাহীন ইসলাম একই এলাকার তার চাচাতো ভাই আলামিনের স্ত্রী শিউলিকে বিয়ে করে বাড়িতে ঢুকার জন্য এলাকায় নিয়ে আসেন। শিউলি সোনারায় হাজী পাড়া গ্রামের সেফাউল ইসলামের মেয়ে।স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে শাহীন ইসলামের সাথে শিউলির পরকীয়া সম্পর্ক চলছিল বলে এলাকায় আলোচনা ছিল। মেয়েটির ভাষ্য অনুযায়ী, প্রায় এক বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল এবং গতকাল তারা বিয়ে করেছেন।এদিকে এলাকাবাসীর দাবি, শাহীন ইসলামের আগে থেকেই একটি স্ত্রী ও তিনটি সন্তান রয়েছে। এ অবস্থায় চাচাতো ভাইয়ের স্ত্রীকে পরকীয়া করে বিয়ে করার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারগুলোর মধ্যে উত্তেজনা বিরাজ করছে বলে এলাকাবাসী জানিয়েছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ