প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
ছাত্রদল নেতার উদ্যোগে নবীনদের মাঝে উপহার বিতরণ
জবি প্রতিনিধি ||
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নবীন শিক্ষার্থীদের স্বাগত জানাতে উপহার বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের এক নেতা।বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. শাহরিয়ার হোসেনের উদ্যোগে নবীন শিক্ষার্থীদের মাঝে ছাত্রদলের লোগোসংবলিত চাবির রিং ও কলম বিতরণ করা হয়। আজ বুধবার ক্যাম্পাসে এ কার্যক্রম পরিচালিত হয়।উদ্যোক্তারা জানান, নবীন শিক্ষার্থীদের সঙ্গে সংগঠনের পরিচিতি বাড়ানো এবং তাদের ক্যাম্পাস জীবনে স্বাগত জানানোর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এ সময় নবীনদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময়ও করেন তারা।এ সময় শাহরিয়ার হোসেন বলেন, “বিশ্ববিদ্যালয়ে নতুন আসা শিক্ষার্থীদের পাশে থাকা এবং তাদের সঙ্গে একটি ইতিবাচক সম্পর্ক গড়ে তোলাই আমাদের লক্ষ্য। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।”ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “নবীন শিক্ষার্থীদের স্বাগত জানানো আমাদের সাংগঠনিক সংস্কৃতির অংশ। আমরা চাই তারা একটি সহায়ক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে তাদের বিশ্ববিদ্যালয় জীবন শুরু করুক। ছাত্রদল সবসময় শিক্ষার্থীদের কল্যাণে কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”সদস্য সচিব শামসুল আরেফিন বলেন, “নবীনদের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে এবং তাদের পাশে থাকার বার্তা দিতেই এই আয়োজন। আমরা বিশ্বাস করি, শিক্ষার্থীদের সঙ্গে ইতিবাচক সম্পর্ক গড়ে তুললে ক্যাম্পাসে সুস্থ ও সহনশীল পরিবেশ বজায় রাখা সহজ হবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ