প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ মে ২০২৬
চৌদ্দগ্রামে প্রবাসীকে প্রাণনাশের হুমকি ও সীমানা প্রাচীরে বাধা,
চৌদ্দগ্রাম প্রতিনিধি। ||
কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন এক প্রবাসীর বাড়ির সীমানা প্রাচীরে বাধা ও প্রবাসীকে হত্যার হুমকি, এতে করে আতঙ্কে রয়েছে প্রবাসীর পরিবার, জীবনের নিরাপত্তা চেয়ে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ করে থাকেন সৌদি প্রবাসী মাষ্টার হাজী আব্দুর রশীদ। এমন একটি ঘটনা ঘটেছে, কুমিল্লা চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড নালঘর মুহুড়ী বাড়ি গ্রামে, অভিযোগ সুত্রে জানাযায় চৌদ্দগ্রাম উপজেলা শ্রীপুর ইউনিয়ন নালঘর মুহুড়ী বাড়ি মৃত আব্দুল গণির ছেলে সৌদি প্রবাসী মাষ্টার হাজী আব্দুর রশিদ (৫৮) ও একেই বাড়ির মৃত আব্দুল মন্নান এর ছেলে শাহিন কাদের (৩৬) গংদের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে চলছে বিরুদ্ধ। বেশ কিছুদিন পূর্বে বাড়ির নিরাপত্তার স্বার্থে বাড়ির সীমানা প্রাচীর করার উদ্যোগ নিয়ে থাকে প্রবাসী মাষ্টার আব্দুর রশীদ, কিন্তু পূর্বের শত্রুতা কে কেন্দ্র করে মাষ্টার হাজী আব্দুর রশীদ এর নিজ মালিকানা জায়গায় সীমানা প্রাচীরের চলমান কাজে বিভিন্ন সন্ত্রাসী দিয়ে বাধা প্রদান করে থাকে ও আব্দুর রশীদ প্রবাসে থাকাকালীন আব্দুর রশীদ এর মালিকানা জায়গায় অবৈধ দলিল বানিয়ে জায়গা দখল করে রেখেছে ১নং বিবাদী মোহাম্মদ শাহিন কাদের, এই সময় সৌদি প্রবাসী মাষ্টার হাজী আব্দুর রশীদ সাংবাদিকদের উল্লেখ করে বলেন দীর্ঘ ২৭ বছর পর্বে বিবাদীর পিতা মৃত আব্দুল মান্নানের কাছে আমার বাড়ি সংলগ্ন নিজ মালিকানা তফসিল ভুক্ত ভূমিটি বিক্রয় করে থাকি, এবং কি তাৎক্ষণিক বিক্রির করার জমির সকল দলিল সহ ও মালিকানা ভোগ দখলে বুঝিয়ে দিয়ে থাকি। বিবাদী গণ ক্রয়কৃত জমি বুঝিয়ে পেয়ে গত ২৭ বছর যাবত উক্ত সম্পত্তি ভোগ দখল করে আসছে, কিন্তু কখনোই জমিজমা নিয়ে কোনো অভিযোগ করেনি, বেশ কিছুদিন পূর্ব আমি সৌদি আরব থেকে বাড়িতে আসছি, এবং আমাদের পরিবারের সকল পুরুষরা প্রবাসে জীবনযাপন করে যাচ্ছে, তাই পরিবারের নিরাপত্তার জন্য বিবাদীর ভূমির পার্শ্ববর্তী রাস্তার অপর প্রান্তেই আমার মালিকানাধীন বিএস খতিয়ান নং-৩৯২ জে.এল নং ৮৮,সাবেক দাগ, ১১৬ হাল দাগ ১৪০৮, ভূমির পরিমাণ ০২ শতক নাল তফসিলভুক্ত ভূমিতে সীমানা প্রাচীরের কাজ শুরু করি, শুরুর একদিন পরেই বিবাদী শাহিন কাদের আমার মালিকানা জায়গায় দাবী করে চলমান কাজে বাধা দিয়ে থাকে, এবং কি বহিরাগত সন্ত্রাসী দিয়ে হামলা চালানোর চেষ্টা চালায় ও প্রাণনাশের হুমকি প্রদান করে থাকে বিবাদীগণ, এবং কি বিবাদী শাহীন কাদির জোরপূর্বক ভাবে মাষ্টার আব্দুর রশীদ এর নিজ মালিকানা জায়গায় দখল করে রেখেছে বলে উল্লেখ করেন মাষ্টার আব্দুর রশীদ, তিনি আরও উল্লেখ করে বলেন, আমি বিষয়টি সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করে কাজ শুরু করতে গেলে বিবাদীগণ দলবল নিয়ে এসে শ্রমিকদের উপর মারধর ও হুমকি ধামকি দিয়ে থাকে। এমতাবস্থায়। বিবাদীর হুমকির মুখে আমি আর্থিক ক্ষতিগ্রস্থ হই। যেকোনো সময় ও যে ভাবে হক তার জায়গা বুঝিয়ে নিবে বলে হুমকি দিয়ে থাকে, এবং কি আমাদের পুরো পরিবারকে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে, ও আমার মালিকানা জায়গার বিভিন্ন প্রজাতির গাছের বাগান কেটে ফেলার হুমকি দিয়ে থাকে বিবাদী শাহীন কাদির গণ। এমতাবস্থায় আমি সহ আমার পরিবারের নিরাপত্তার জন্য শাহীন কাদিরকে ১নং আসামি করে চৌদ্দগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করে থাকি, তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করি থাকি যে, বিবাদীর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে আমার সম্পত্তি রক্ষণাবেক্ষন ও আমার জানমালের নিরপত্তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া অনুরোধ জানিয়েছেন প্রবাসী মাষ্টার হাজী আব্দুর রশীদ। অভিযোগ সুত্রে বিবাদী মোহাম্মদ শাহীন কাদির জানান যে জায়গায় টি নিয়ে সমস্যা চলছে আসলে সেই জায়গাটি আমার ক্রয় কৃত সম্পত্তি, যখন আব্দুর রশিদ আমাদের ক্রয় করার সম্পত্তি বুঝিয়ে দিয়ে থাকে তখন পুরো সম্পত্তি আমরা বুঝিই পাইনি , সেই ক্রয়কৃত জমি আমাদেরকে বুঝিয়ে না দিয়ে ওনার ভাইয়ের কাছে বিক্রি করে দিয়ে থাকে, এই বিষয় কুমিল্লা ইন্ডাস্ট্রিয়ালে একটি অভিযোগ করে আসছি, তাই এখন উনি প্রবাস থেকে দেশে আসায় সম্পত্তি বুঝিয়ে দেওয়ার জন্য বললে উল্টো বিভিন্ন সন্ত্রাসী দিয়ে আমাকে হুমকি প্রদান করে থাকে, তাই প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে থাকে বিবাদী শাহীন কাদির।অভিযোগ সুত্রে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উল্লেখ করে বলেন এমন একটি অভিযোগ আমরা পেয়েছি তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ