প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ মে ২০২৬
কালিহাতীতে মাদকবিরোধী জিরো টলারেন্স ঘোষণা, তথ্য দিতে জনগণের প্রতি আহ্বান
শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি: ||
টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় মাদক সেবন ও মাদক ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এ বিষয়ে সরকার ঘোষিত নীতির আলোকে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে।উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, কালিহাতী উপজেলাকে মাদকমুক্ত রাখতে যারা মাদক সেবন ও ব্যবসার সাথে জড়িত, তাদের চলমান কার্যক্রম অবিলম্বে বন্ধ করতে হবে। অন্যথায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে কোনো ধরনের তদবির গ্রহণযোগ্য নয় বলেও তিনি স্পষ্টভাবে জানান।তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে এই লড়াইয়ে শুধু পুলিশের একার পক্ষে সফল হওয়া সম্ভব নয়। এজন্য সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ, সিভিল সোসাইটি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।এ সময় তিনি মাদক সংক্রান্ত যেকোনো তথ্য প্রশাসনকে দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ