প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬
কালিহাতীতে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ১
শরিফুল ইসলাম টাঙ্গাইল প্রতিনিধি ||
টাঙ্গাইলের কালিহাতীতে বাস-সিএনজির সংঘর্ষে মাহমুদা বেওয়া (৮৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।সোমবার দুপুর ২ টার দিকে টাঙ্গাইল ময়মনসিংহ মহাসড়কে কালিহাতীর বাংড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত মাহমুদা বেওয়া কালিহাতীর দশকিয়া গ্রামের মৃত করিম আকন্দর স্ত্রী। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো.শরিফ বলেন, ঢাকাগামী একটি বাসের সাথে কালিহাতীমুখী একটি সিএনজির সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আহত মাহমুদা বেওয়া নামে এক সিএনজি যাত্রীকে হাসপাতালে নেওয়া পথে মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও ১ সিএনজি যাত্রী। দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে। লাশ আইনগত প্রক্রিয়াধীন রয়েছে। বাস সিএনজি পুলিশ হেফাজতে রয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ