প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬
মুকসুদেুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন। মিজান আহবায়ক মাসুদ সসদ্য সচিব
মুকসুদপুর প্রতিনিধিঃ ||
মুকসুদেুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের নবগঠিত কার্যনির্বাহী কমিটির আয়োজনে ৩ মে রবিবার বিকাল ৪টায় পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।আমিন হারুন আর রসিদের সভাপতিত্বে এবং মাসুদুর রহমানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সরকারী মুকসুদপুর কলেজের শিক্ষক সমিতির সাধারন সম্পাদক প্রভাষক মাহবুব হাসান বাবর, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক আব্দুল কাইয়ূম শরীফ, মুকসুদপুর পৌর বিএনপির সাধারন সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়া ও সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলাম, আমিন মিজানুর রহমান মোল্লা,আমিন মতিয়ার রহমান মোল্লা, আমিন মো: সহিদ মোল্লা, মো: জাহাঙ্গীর আলম ও আমিন রুহুল আমিন প্রমূখ।অনুষ্ঠানে মো: মিজানুর রহমান মোল্লাকে আহবায়ক মাসুদুর রহমান সহিদকে সদস্য সচিব এবং জাহাঙ্গীর আলম, মতিয়ার রহমান মোল্লা, গোলাম কিবরিয়া, মিরাজুল ইসলাম ও মিহির কুমার রায় সদস্য করে ৫ সদস্য বিশিষ্টি মুকসুদপুর ডিজিটাল সার্ভেয়ার এসোসিয়েশনের আহবায়ক কমিটি গঠন করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ