প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মে ২০২৬
খুলনায় বন্ধ মিল চালুর দাবিতে র্যালী - মানববন্ধন কর্মসূচি পালিত
স্টাফ রিপোর্টার: ||
মহান মে দিবস উপলক্ষ্যে খুলনা নিউজপ্রিন্ট,হার্ডবোর্ড মিল সহ বন্ধ মিল চালু সংগ্রাম পরিষদ আয়োজিত র্যালী ও মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। শুক্রবার সকাল ১০ টায় মহান মে দিবস উপলক্ষ্যে খালিশপুর নিউজপ্রিন্ট মিল গেট চত্বরে র্যালী পরবর্তী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন কর্মসূচিতে বক্তব্যে রাখেন, জাতীয়তাবাদী কেন্দ্রীয় শ্রমিক দলের সদস্য নিজামুর রহমান লালু। তিনি তার বক্তব্যে বলেন, আন্তর্জাতিক শ্রমিক দিবসের আজকের প্রতিপাদ্য বিষয় হলো নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড মিল এবং ২৫ টি পাটকল সহ সকল বন্ধ শিল্প কারখানা চালুর দাবিতে আমরা আজ শপথ করছি। আমরা সরকারের কাছে আবেদন করছি, সরকার নির্বাচনের আগে কথা দিয়েছিল বন্ধ শিল্প কারখানা গুলো চালু করবে। আমরা পার্লামেন্টে আওয়াজ শুনতে পাচ্ছি। সরকার বলেছে আগামী দু'মাসের মধ্যে বন্ধ শিল্পকারখানা চালু করা হবে। আমরা বিশ্বাস করি একটি গনমুখী সরকারের পক্ষে বন্ধ মিলগুলো চালু করা সম্ভব। প্রধানমন্ত্রী তারেক রহমান সহ সরকারের সংসদ সদস্যরা বলেছেন বিগত সরকারের সময় লুটপাট করা হয়েছে। আমরা বলতে চাই, জনগন যদি ফুঁসে ওঠে স্বৈরাচার বলেন আর সরকার বলেন, পেটে যখন ক্ষুধা থাকবে তারা ঘুম পড়ে থাকবে না। সরকারের কাছে আমাদের আবেদন থাকবে দ্রুত সময়ের মধ্যে বন্ধ কলকারখানা গুলো চালু করে অসহায় শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি করুন। শ্রমিক ভালো থাকলে সরকার ভালো থাকবে। এসময় তিনি উল্লেখ করেন, ১৮৮৬ সালে যুক্তরাস্ট্রের শিকাগো হে- মার্কেটে শ্রমিকরা রক্ত দিয়ে ৮ ঘন্টা কাজের দাবিতে আজকের এই দিনে ধর্মঘট পালন করেছিলো। শ্রমিকদের সেই রক্ত দান বৃথা যায়নি। আমরা আমাদের জীবনের বিনিময়ে, বুকের রক্তে নয়, জীবন দিয়ে হলেও প্রিয় খালিশপুর শিল্প এলাকা সহ সারা বাংলাদেশের শিল্পকারখানা চালু করবো। তিনি আরো বলেন, আপনারা যারা আজ এখানে এসেছেন পেটে ক্ষুধা, দীর্ঘ দিন চাকুরি নাই। আমরা শ্রমিকরা দীর্ঘ দিন ধরে মানবেতর জীবন যাপন করছি। চাকুরি হারিয়ে আজ অনেক শ্রমিক অটোরিকশা, এমনকি দিনমুজুরের মতো কাজ করে জীবীকা নির্বাহ করছেন। নিউজপ্রিন্ট মিল ২০০২ সালে, হার্ডবোর্ড মিল ২০০৫ সালে এবং পাটকল গুলো ২০১১ সালের দিকে একযোগে বন্ধ করা হয়েছে। শুধু তাই নয় রুপসা , খানজাহানআলী থানা আটরা, যশোর সহ সারা বাংলাদেশে শিল্প প্রতিষ্ঠান বন্ধ করে শিল্প নগরীকে মৃত নগরীতে পরিনত করা হয়েছে। আমরা সরকারের কাছে, বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানের মালিকদের আবেদন জানাই নতুন নতুন শিল্প কারখানা গড়ে তুলে তুলুন, তাহলে শ্রমিকের কর্মসংস্থানের সৃষ্টি হবে। সমাজ থেকে বেকারত্ব দুর হবে। আমরা মনে করি সরকারের সদ ইচ্ছা থাকলে এ প্রতিষ্ঠান গুলো পুনরায় চালু করা সম্ভব। সরকার ফ্যামিলি কার্ড ,কৃষক কার্ড সহ মেয়েদের স্নাতক পর্যন্ত বিনামূল্যে লেখাপড়ার ব্যবস্থা করে দিয়েছে। শ্রমিকরা উৎপাদনের মুল চালিকা শক্তি, শ্রমিকরা না বাঁচলে তাদের সন্তানেরা পঙ্গু হয়ে যাবে। আমাদের দাবি সরকারের কাছে আগামী দুমাস নয়, সম্ভব হলে তার আগে বন্ধ কলকারখানা গুলো পর্যায়ক্রমে চালু করবেন বলে আমরা বিশ্বাস করি। অত্যান্ত পরিতাপের বিষয় এশিয়া মহাদেশের বৃহত্তম কাগজকল খুলনা নিউজপ্রিন্ট মিলের কোটি কোটি টাকার মুল্যবান যন্ত্রাংশ রাতের আধারে ট্রাকে করে, নদী পথে দেদারছে পাচার করা হয়েছে। পরিশেষে আমরা বলতে চাই, খুলনা - ৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল। আপনি এই এলাকার সন্তান, আমরা বুক ভরা আশা নিয়ে আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করেছি। আপনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের অত্যান্ত আস্থাভাজন প্রিয় মানুষ। আপনি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কথা বলে বন্ধ কলকারখানা গুলো চালু করে শ্রমিকদের কর্মসংস্থানের সৃষ্টি করবেন। মৃত শিল্প নগরীকে পুনরুজ্জীবিত করবেন। নিউজপ্রিন্ট, হার্ডবোর্ড মিল সহ বন্ধ সকল মিল চালু সংগ্রাম পরিষদের আহবায়ক বারেক হাওলাদের সভাপতিত্বে ও শেখ আল রুবেলের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন, সাবেক ১২ নং ওয়ার্ড কমিশনার এইচ এম আবু সালেক, সাবেক ১০ নং ওয়ার্ড বিএনপি সভাপতি আশরাফ হোসেন, হারুন হাওলাদার খোকা, সাবেক সিবিএ শ্রমিক নেতা চৌধুরী হাবিবুর রহমান, মোঃ হাবিবুর রহমান, আব্দুল মান্নান, শেখ গোলাম সরোয়ার, নুরে আব্দুল্লাহ, আব্দুল হালিম খালীফা, আ: জব্বার, শহিদুল ইসলাম, নজরুল ইসলাম, রেজাউল ইসলাম, আ: রহিম, ফারুক খান, সোহরাব হোসেন, ইসমাইল হোসেন, বেল্লাল হোসেন, জাবেদ হোসেন, মশিউর রহমান, মতিয়ার রহমান, আবুল কালাম,মো: ফারুখ খা সহ বিভিন্ন মিলের শ্রমিক নেতৃবৃন্দ। এর আগে মহান মে দিবস উপলক্ষ্যে র্যালীটি খালিশপুর থানা বিএনপি অফিসের সামনে হয়ে বিআইডিসি রোড প্রদক্ষিণ শেষে পুনরায় নিউজপ্রিন্ট গেটে এসে শেষ হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ