প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬
১০০পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রয়ের ৪০,০০০হাজার টাকা সহ গ্রেপ্তার ২
নওগাঁ সদর প্রতিনিধিঃ মোঃ রাফি হোসেন ||
নওগাঁ জেলায় মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে পুলিশ। পুলিশ সুপারের কঠোর নির্দেশনার প্রেক্ষিতে কালীতলা পুলিশ ফাঁড়ির অফিসার ও সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে।জানা যায়, গতকাল বিকাল আনুমানিক ৪:০০ টার সময় আনন্দ নগর মৃধা পাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় রুবেল ও রিফাত নামে দুইজনকে সন্দেহজনকভাবে আটক করা হলে তাদের দেহ তল্লাশি ও সাথে থাকা সামগ্রী পরীক্ষা করে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ৪০,০০০ টাকা উদ্ধার করা হয়। পরে তাদেরকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং স্থানীয় যুব সমাজকে মাদকের দিকে ধাবিত করছিল। তাদের গ্রেপ্তারের ফলে এলাকায় স্বস্তি ফিরে এসেছে এবং সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে।এ বিষয়ে পুলিশ সুপার নওগাঁ কালীতলা পুলিশ ফাঁড়ির কর্মকর্তাদের কার্যক্রমের প্রশংসা করেন এবং মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার জন্য নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “মাদকমুক্ত সমাজ গড়তে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। কোনো মাদক ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না।”গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ