প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
মোঃ আব্দুল মান্নান বাঙ্গাবাড়ী, গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ ||
চাঁপাইনবাবগঞ্জে কাজ শেষ হওয়ার আগেই বৃষ্টিতে ভাঙন ১৯ কোটির সড়ক, অ'নি'য়মের অ'ভি'যোগ শিরোনামে গত ২৮ এপ্রিল এশিয়ান টিভি, সিএন বাংলা,অনলাইনে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন গোমস্তাপুর উপজেলার ঠিকাদার আব্দুল মান্নান।তিনি দাবি করেছেন— সংবাদের অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত। সংবাদে বলা হয়েছে— চাঁপাইনবাবগঞ্জে কাজ শেষ হওয়ার আগেই বৃষ্টিতে ভাঙন ১৯ কোটির সড়ক, অ'নি'য়ম । প্রকৃতপক্ষে খাসের হাট জিসি হতে তেলকপি চকপাড়া বিওপি জামতলা ব্রিজ সোনামসজিদ রাস্তা ০০ চেইনেজ হতে ১৩১০০ মিটার রাস্তার ১০০% কাজ সমাপ্ত হয়নি । এই রাস্তায় ৩ টা পয়েন্ট এ ভূমি জটিলতার কারণে কাজ বন্ধ হয়ে আছে । ওই পয়েন্টগুলো এসিল্যান্ড এবং উপজেলা ইঞ্জিনিয়ার এবং শাহবাজপুর চেয়ারম্যান মিলেও সমস্যার সমাধান করতে পারেননি ওই সমস্ত পয়েন্ট গুলো দিয়ে অতিবৃষ্টির পানি প্রবেশের সময় কিছু কিছু জায়গা ভেঙে গেছে কিন্তু কাজ কাজের মেয়াদ শেষ হওয়ার আগে পয়েন্টগুলো ঠিক করে দেওয়া হবে।তিনি আরও বলেন, আমি একজন ঠিকাদার সততার সাথে, ৩৩ বছর থেকে এই ঠিকাদারি ব্যবসা করে আসছি। আজ পর্যন্ত কোনো অনিয়ম করিনি। এখান হঠাৎ করে একটি কুচক্রী মহল সমাজে আমার মানসম্মান খুন্ন করার জন্য সাংবাদিক ভাইদের মিথ্যা তথ্য দিয়েছে। আর এলজিইডি অফিসারকে ম্যানেজ করার কথা ঐ নিউজে বলা হয়েছে, তা একদমই মনগড়া ভিত্তিহীন কথা, একজন ঠিকাদার ও অফিসারদের মধ্যে যে সম্পর্ক থাকে আমাদের মধ্যেও তাই রয়েছে। ঠিকাদার আব্দুল মান্নান এর ইঞ্জিনিয়ার শাহিন এর সাথে যোগাযোগ করলে তিনি বলেন সিডিউল অনুযায়ী কাজ করা হয়েছে, এখানে কোন অনিয়মের প্রশ্নই উঠে না।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ