প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬
মুকসুদপুর পৌর আওয়ামী লীগ নেতা শাহিনের দলীয় পদ থেকে পদত্যাগ
মুকসুদপুর প্রতিনিধিঃ ||
মুকসুদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন মিয়ার দলীয় পদ থেকে পদত্যাগ করেন।গোপালগঞ্জের মুকসুদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুজ্জামান শাহীন এক লিখখিত বিবৃতির মাধ্যমে তিনি দলীয় পদ থেকে পদত্যাগ করেন। গত ২১ এপ্রিল এক লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, আমি শাহিনুজ্জামান শাহীন মিয়া এই মর্মে বিবৃতি প্রদান করিতেছি যে, আমার শারীরিক অসুস্থতার কারণে অদ্য ২১ এপ্রিল ২০২৬ তারিখ থেকে মুকসুদপুর পৌর আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক পদ হইতে অব্যাহতি প্রদান পূর্বক, সক্রিয় রাজনীতি থেকে অবসর গ্রহন করিলাম।লিখিত বক্তব্য প্রকাশ পেলে এলাকায় বেশ গুঞ্জন শুরু হয়, দীর্ঘদিন দলের সুবিধা ভোগী নেতারা এখন একেএকে দল ছাড়ছেন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ