প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে লালমনিরহাটে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে বর্ণাঢ্য আয়োজনে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০২৬ এর শুভ উদ্বোধন ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) জেলা পরিষদ অডিটোরিয়ামে (নতুন) আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহঃ রাশেদুল হক প্রধান।জেলা প্রশাসনের আয়োজনে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় আয়োজিত এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রাসেল মিয়া।সেমিনারে বক্তারা বলেন,"উদ্ভাবননির্ভর আগামীর বাংলাদেশ" উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মাঝে উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) মোঃ রকিবুল হাসান।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন লালমনিরহাটের পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ কে এম মমিনুল হক এবং জেলা শিক্ষা অফিসার রুখসানা পারভীন ও সহকারী অধ্যাপক আদিতমারী সরকারি কলেজের ড. হাসানুজ্জামান জুয়েল। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণ। বর্তমান প্রেক্ষাপটে বিজ্ঞানের গুরুত্ব ও শিক্ষার্থীদের করণীয় নিয়ে বক্তব্য রাখে দশম শ্রেণির শিক্ষার্থী নুসাইব তাহমিদ তুর্য এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী তানিসা হাসান। তাদের বক্তব্যে বিজ্ঞানমনস্ক সমাজ গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।উদ্বোধনী পর্ব শেষে জেলা প্রশাসক ও প্রশাসনিক কর্মকর্তা অতিথিবৃন্দ বিজ্ঞান মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের স্টলগুলো ঘুরে দেখেন এবং তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রজেক্টের খোঁজখবর নেন। দুই দিনব্যাপী এই মেলায় জেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ক্ষমতা প্রদর্শনের সুযোগ পাচ্ছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট শরীফুল ইসলাম ও কবি শেখ ফজলল করিম উচ্চ বিদ্যালয়ের লিপি রানী রায়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ