প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবির চোরাচালন বিরোধী অভিযানে ভারতীয় কীটনাশক ও বাইসাইকেল আটক
মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড় জেলা প্রতিনিধি।। ||
ঠাকুরগাঁও সেক্টরের অধীনস্থ নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানে ভারতীয় কীটনাশক ১০ বোতল ও একটি ভারতীয় বাইসাইকেল আটক করা হয়েছে। ৫৬ বিজিবি এর অধীনস্থ পঞ্চগড় সীমান্তে সিংরোড বিওপি এই অভিযান পরিচালনা করে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্বাসযোগ্য সূত্র হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অধিনায়ক নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি এর পরিকল্পনা ও নির্দেশনা মোতাবেক পঞ্চগড় সীমান্তে ৫৬ বিজিবি'র অধীনস্থ শিংরোড বিওপির নিয়মিত টহল দল সুবেদার মোঃ মোজাফফর এর নেতৃত্বে, সীমান্ত পিলার ৭৬৭/৬-এস হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাকলাহাট ইউনিয়নের মুন্সিপাড়া নামক এলাকা হতে এসব মালামাল আটক করা হয়। আটককৃত মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় ৩০ হাজার টাকা। এ বিষয়ে নীলফামারী ব্যাটালিয়ন ৫৬ বিজিবি কর্তৃক জানানো হয়, সদর দপ্তর বিজিবি এর নির্দেশনা অনুযায়ী দায়িত্বপূর্ণ সীমান্তে চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবি'র আভিযনিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। সীমান্ত এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে চোরাচালান প্রতিরোধে বিজিবি শক্ত অবস্থানে রয়েছে। যে কোন মূল্যে চোরাচালান রোধে ৫৬ বিজিবি কঠোর নজরদারি নিশ্চিতের পাশাপাশি মাদকদ্রব্য সহ অন্যান্য চোরাচালান বন্ধে সদা প্রস্তুত চোরাচালানের বিরুদ্ধে বিজিবি'র এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে গণমাধ্যমকে নিশ্চিত করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ