প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬
সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদীন আর নেই
শফিকুল বারি, সুনামগঞ্জ প্রতিনিধি ||
সুনামগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য এবং প্রখ্যাত মরমী সাধক হাসন রাজার প্রপৌত্র দেওয়ান শামসুল আবেদীন ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রোববার (২৬ এপ্রিল) রাত ১১টায় সুনামগঞ্জ পৌরসভার তেঘরিয়াস্থ নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।মরহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাঁর চাচা ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দেওয়ান ইছকন্দর রাজা চৌধুরী সুবক্ত রাজা।দেওয়ান শামসুল আবেদীন সুনামগঞ্জ পৌর শহরের লক্ষণশ্রীর তেঘরিয়া এলাকার স্থায়ী বাসিন্দা ছিলেন। তিনি পরিবারের ৯ ভাই ও ৫ বোনের মধ্যে জ্যেষ্ঠ সন্তান ছিলেন। ১৯৭৯ সালের ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচনে তিনি তৎকালীন সুনামগঞ্জ-৩ (দক্ষিণ সুনামগঞ্জ ও জগন্নাথপুর) আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। প্রবীণ এই রাজনীতিক ও মরমী সাধক হাসন রাজার বংশধরের মৃত্যু সংবাদ ছড়িয়ে পড়লে সুনামগঞ্জজুড়ে শোকের ছায়া নেমে আসে। তাঁর মৃত্যুতে জেলার রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে গভীর শোক প্রকাশ করা হয়েছে।পারিবারিক সূত্রে জানা গেছে, মরহুমের জানাযার নামাজ রবিবার বাদ যোহর লক্ষণশ্রী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবেপরে তাকে গাজীর দর্গা পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ