প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
সিরাজদিখানে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন
স্টাফ রিপোর্টার ||
মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়নে খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। চলতি অর্থবছর ২০২৫-২০২৬ এর আওতায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ইজিপিপি কর্মসূচির অধীনে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে রশুনিয়া খালের দানিয়াপাড়া ব্রিজের পূর্ব পার্শ্ব হতে মোতার জাহান বাড়ির দক্ষিণ পার্শ্ব পর্যন্ত প্রায় ১ দশমিক ২০০ কিলোমিটার খাল পুনঃখননের কাজ শুরু করা হয়।শনিবার ২৫ এপ্রিল ২০২৬ তারিখে রশুনিয়া খালে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুলাহ্। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী অফিসার জনাব রুম্পা ঘোষ।অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকাবাসী উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, খাল পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং এলাকার পরিবেশগত ভারসাম্য রক্ষা পাবে।উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ, সিরাজদিখান এ অনুষ্ঠানের আয়োজন করে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এ প্রকল্প বাস্তবায়ন করছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ