প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬
ভেড়ামারায় রেললাইনে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার
ইখলাস হোসেন ||
কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাঁকা পুল সংলগ্ন রেললাইনের মাঝখান থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।শুক্রবার সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে ভেড়ামারা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় শনাক্ত করার চেষ্টা করলেও তাৎক্ষণিকভাবে পরিচয় জানা যায়নি।তবে মৃত ব্যক্তির প্যান্টের পকেটে থাকা একটি মানিব্যাগ থেকে একটি আইডি কার্ড উদ্ধার করা হয়েছে। ওই আইডি কার্ডের সূত্র ধরে স্থানীয়রা ধারণা করছেন, নিহত ব্যক্তি মাদারীপুর অঞ্চলের বাসিন্দা হতে পারেন।পরবর্তীতে সকাল সাড়ে ১১টা ৩০ মিনিটে রেলওয়ে জিআরপি (GRP) পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে যায়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ