প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬
লালমনিরহাটে মহান মে দিবস ও জাতীয় পেশাগত স্বাস্থ্য দিবস পালনের প্রস্তুতি সভা সম্পন্ন
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
“সুস্থ শ্রমিক, কর্মঠ হাত; আসবে এবার নব প্রভাত”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে লালমনিরহাটে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস-২০২৬ উদ্যাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৩.৩০ ঘটিকায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও শ্রম কল্যাণ কেন্দ্র, লালমনিরহাটের যৌথ আয়োজনে এই সভা সম্পন্ন হয়।আঞ্চলিক শ্রম দপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মোঃ মামুনুর রশিদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাটের জেলা প্রশাসক মুহাঃ রাশেদুল হক প্রধান। সভায় বক্তারা মে দিবসের তাৎপর্য এবং কর্মক্ষেত্রে শ্রমিকদের পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: রাসেল মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), লালমনিরহাট।মোঃ ওমর ফারুক বাবলু, সভাপতি, জাতীয়তাবাদী শ্রমিক দল, লালমনিরহাট জেলা শাখা, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য রেনায়েল আলম।সভায় মালিক ও শ্রমিক উভয় পক্ষের প্রতিনিধিরা তাদের সুচিন্তিত মতামত তুলে ধরেন। মালিক পক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মোঃ আব্দুল মজিদ মন্ডল, এবং জেলা নির্মাণ শ্রমিক ফেডারেশনের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আল আমিন। (উল্লেখ্য যে, লালমনিরহাট চেম্বার অব কমার্সের সভাপতি এস এ হামিদ বাবু উক্ত সভায় অনুপস্থিত ছিলেন)।শ্রমিক পক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন: মোঃ জালাল উদ্দিন, সভাপতি, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন, মোঃ সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। এছাড়াও জেলার বিভিন্ন ট্রেড ইউনিয়ন, ফেডারেশন এবং বেসিক ইউনিয়নের নেতৃবৃন্দ সভায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।সভার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন লালমনিরহাট শ্রম কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডাঃ মোছাঃ আফরোজা খাতুন। তিনি শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিতকরণে চিকিৎসা কেন্দ্রের ভূমিকা ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।সভায় আগামী ১লা মে ‘মহান মে দিবস’ এবং ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়। জেলা প্রশাসন ও শ্রম দপ্তরের সমন্বয়ে সকল কর্মসূচি সফল করার আশাবাদ ব্যক্ত করে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ