প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬
হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন
তাছির উদ্দিন বাপ্পি, হিলি প্রতিনিধি:- ||
হামের সংক্রমণ রোধে সারাদেশের ন্যায় দিনাজপুরের হিলিতে হাম-রুবেলার টিকাদান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।আজ সোমবার সকাল সাড়ে ১০টায় হাকিমপুর পৌরসভা কার্যালয়ের সামনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।এসময় হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অশোক বিক্রম চাকমা, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার তানভীর হাসনাত, মেডিকেল অফিসার ডাক্তার ইফতেখার জাহান সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা ডাক্তার তানভীর হাসনাত বলেন, চলতি মাসের ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হামের বিশেষ টিকাদান কার্যক্রম পরিচালনা করা হবে। উপজেলার তিনটি ইউনিয়ন,একটি পৌরসভার ওয়ার্ড পর্যায়ে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে শিশুদের এই টিকা প্রদান করা হবে।৯৭টি কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী ১০ হাজার ৫শ ৭০ জন শিশুকে টিকাদানের আওতায় নিয়ে আনা হবে।ভক্সপপ- অভিভাবকসিস্কঃ-তানভীর হাসনাত, কর্মকর্তা, হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দিনাজপুর।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ