প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ গ্রেফতার ১
ছাতক প্রতিনিধিঃ ||
সুনামগঞ্জের ছাতকে পুলিশের বিশেষ অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।ছাতক থানা সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল ২০২৬ রাতে অভিমান চালিয়ে মাদক সহ মোঃ সাবাজ আলী (৫৪) কে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের শিবনগর গ্রামের বাসিন্দা।এ ঘটনায় ছাতক থানায় এফআইআর নং-২৩, তারিখ ১৮ এপ্রিল ২০২৬, ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণি ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামির কাছ থেকে ৯৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। পরবর্তীতে তাকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।এ বিষয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন,মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ