প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
ঠাকুরগাঁওয়ে সোনালী ব্যাংক পিএলসির নতুন ভবনের শুভ উদ্বোধন
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি: ||
ঠাকুরগাঁওয়ে সোনালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার নতুন ভবনের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) সকাল ১০টায় শহরের শহীদ তিতুমীর সড়কের কালীবাড়ি বাজার সম্মুখস্থ এ.কে.এম ফ্যাশন টাওয়ারের ২য় ও ৩য় তলায় আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে নতুন ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী, সোনালী ব্যাংক পিএলসির প্রিন্সিপাল অফিসের ডিজিএম এ.কে.এম মতিয়ার রহমান, পৌর বিএনপির সভাপতি মোঃ শরিফুল ইসলাম শরিফ এবং ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ আব্দুল হামিদ।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সম্মানিত গ্রাহকবৃন্দ, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যাংকের সিনিয়র অফিসার শাহিনা আক্তার।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি ঠাকুরগাঁও শাখার এজিএম ও ব্রাঞ্চ ম্যানেজার মোঃ আতহারুল ইসলাম।বক্তারা বলেন, নতুন ভবনে আধুনিক ও উন্নত পরিবেশে ব্যাংকিং সেবা প্রদান করা হবে, যা গ্রাহকদের আরও দ্রুত, নিরাপদ ও মানসম্মত সেবা নিশ্চিত করবে। নতুন ভবনের মাধ্যমে ঠাকুরগাঁওবাসীর ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত উন্মোচিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করা হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ