প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার
মোঃ রাফি হোসেন , নওগাঁ জেলা প্রতিনিধি ||
নওগাঁ সদর উপজেলার সুলতানপুর এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিন সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ এপ্রিল রাতে শুরু হয়ে দিনব্যাপী চলা এই বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন— নওগাঁ সদর থানাধীন সুলতানপুর জেলে পাড়ার মো. সোহাগ হোসেন (৩০), মো. শাহীন আলম (২৭) এবং মো. ওসমান গনি ওরফে রনি (২৭)।পুলিশ সূত্রে জানা যায়, গত কয়েকদিন ধরে সুলতানপুর জেলে পাড়া এলাকায় স্থানীয়দের মধ্যে মারামারি ও আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটছিল। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের তত্ত্বাবধানে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং নওগাঁ সদর থানা পুলিশ যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।অভিযানের সময় সন্ত্রাসীদের হেফাজত থেকে বেশ কয়েকটি রামদা, কিরিচ, হাসুয়া, চাইনিজ কুড়াল, বড় ছোরা, লোহার পাইপ ও রডসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, এই অস্ত্রগুলো ব্যবহার করে এলাকায় ত্রাস সৃষ্টি ও সহিংসতার পরিকল্পনা ছিল তাদের।এ বিষয়ে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, "নওগাঁ জেলার যেকোনো স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে জেলা পুলিশ অত্যন্ত কঠোর ও দৃঢ় প্রতিজ্ঞ। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।"পুলিশ জানিয়েছে, এই ঘটনার সাথে জড়িত অন্য সহযোগীদের গ্রেফতার করতে অভিযান অব্যাহত রয়েছে এবং ধৃতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ