প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬
হিলিতে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণা, স্বাস্থ্যকর্মী আটক; জরিমানা ও কারাদণ্ড
মোঃ তাছির উদ্দিন বাপ্পি, হাকিমপুর,দিনাজপুর প্রতিনিধি ||
দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে ভুয়া সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমান আদালতে দণ্ড দেওয়া হয়েছে।দণ্ডপ্রাপ্ত ব্যক্তি মোঃ ইসমাইল হোসেন (পিতা-মৃত আব্দুল আজিজ), সাং-চকরপাড়া, থানা-হাকিমপুর, জেলা-দিনাজপুর। জানা গেছে, তিনি একটি বেসরকারি উন্নয়ন সংস্থা JRDM NGO-এর স্বাস্থ্যকর্মী হিসেবে কর্মরত। পাশাপাশি তিনি নিজেকে সংবাদকর্মী পরিচয় দিয়ে বিভিন্ন স্থানে প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন।স্থানীয় সূত্রে জানা যায়, হিলি এলাকার একটি ফিলিং স্টেশনে গিয়ে তিনি ভুয়া সাংবাদিক পরিচয় দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাকে আটক করে প্রশাসনের কাছে সোপর্দ করেন।পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা নিবাহী অফিসার অশোক বিক্রম চাকমা তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। জরিমানা অনাদায়ে ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ