প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
লালমনিরহাটে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুরে মিলল ব্যক্তির মরদেহ
লালমনিরহাট প্রতিনিধিঃ ফারুক সূর্য ||
লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পুকুর থেকে আখতার হোসেন (৫৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৮ এপ্রিল) বিকেলে ইউনিয়নের আউদিয়ার দোলা কাশীপুর এলাকার একটি পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।নিহত আখতার হোসেন মহেন্দ্রনগর ইউনিয়নের কাঁশিপুর এলাকার মৃত আনসার আলীর ছেলে।পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে নিজ বাড়ি থেকে বের হন আখতার হোসেন। এরপর দীর্ঘ সময় অতিবাহিত হলেও তিনি বাড়িতে ফিরে না আসায় স্বজনরা বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি শুরু করেন। বিকেল নাগাদ আউদিয়ার দোলা কাশীপুরের মখড়া ঢঢগাছ এলাকার 'মিঠুর পুকুর' নামক একটি জলাশয়ে এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে স্বজনরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি নিখোঁজ আখতার হোসেনের বলে শনাক্ত করেন।খবর পেয়ে লালমনিরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করে। লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।তিনি আরও জানান, মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।এদিকে, আখতার হোসেনের এমন আকস্মিক মৃত্যুতে তার পরিবার ও পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ