প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ এপ্রিল ২০২৬
সিরাজদিখানে এস.এস.সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান!
স্টাফ রিপোর্টার: ||
মুন্সীগঞ্জের সিরাজদিখানে জসিম উদ্দীন ইন্টারন্যাশনাল স্কুলের এস.এস.সি ২০২৬ পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের হলরুমে বিদায় সংবর্ধনা ও দোয়া অনুষ্ঠান হয়।জসিম উদ্দীন ইন্টারন্যাশনাল স্কুলের প্রধান শিক্ষক অ্যাডভোকেট মেহেদী হাসান আরজুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন আফজালু তালীমিল কুরআন মোকামখোলা মাদরাসার মুহতামিম মুফতি কামাল হোসেন। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন ইছাপুরা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক ইমদাদুল হক পলাশ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন অব ঢাকার সভাপতি আব্দুল আল মামুন, আন নূর প্রি-ক্যাডেট একাডেমির প্রধান শিক্ষক শাহ আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষানুরাগী মোঃ নিপু মিয়া।এসময় বিদ্যালয়টির প্রধান শিক্ষক অ্যাডভোকেট মেহেদী হাসান আরজু বিদায়ী শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে তাদের জীবনের সার্বিক মঙ্গল কামনা করেন। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়।অনুষ্ঠান শেষে বিদায়ী ৪ জন ছেলে ও ৮ জন মেয়ে পরীক্ষার্থীকে শিক্ষা উপকরণ উপহার হিসেবে প্রদানসহ ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ