প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
শাকিবের সাথে গভীর প্রেমে মগ্ন সাবিলা নুর
অনলাইন ডেস্ক ||
আসন্ন ঈদুল আজহার জন্য ‘রকস্টার’ নামে সিনেমার কাজ শুরু করেছেন শাকিব খান। সবকিছু ঠিক থাকলে ঈদে দেশের প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পাবে। এরমধ্যে ছবির ফার্স্টলুক প্রকাশ প্রকাশ হয়েছে।আজ (১৬ এপ্রিল) বৃহস্পতিবার সন্ধ্যায় সিনেমাটির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে।শাকিব খানের ফেসবুক পেজে পোস্টারটি দেখা গেছে। সেখানে শাকিবের সঙ্গে সাবিলা নূরকে দেখা গেছে। দুজনের গভীর প্রেমে নিমজ্জিত। রোমান্টিক পোস্টারের ক্যাপশনে এ নায়ক লিখেছেন, ‘জ্বলে আগুন, থামে সময়, চলি আমি তাই তো শুধু তোমারই সাথে..।’সিনেমাটি পরিচালনা করছেন আজমান রুশো।এই নির্মাতা বলেন, ‘খুব বেশি ট্রেন্ডি একজন রকস্টার লুক আমরা দেখাব ছবিতে। তিনি একজন রক মিউজিশিয়ান, নিজে গান লেখেন এবং নিজেই কম্পোজিশন করেন। এই আইডিয়া থেকে আমরা রকস্টার ক্যারেক্টার ডিজাইন করেছি।’জানা গেছে, প্রায় তিন দশকের ক্যারিয়ারে কখনোই এমন কোনো চরিত্রে দেখা যায়নি শাকিবকে। রকস্টারের গল্প, নির্মাণশৈলী এবং শাকিব খানের লুক সহ সব কিছুতেই নতুনত্ব আনার চেষ্টা করা হয়েছে। এমনকি শুটিংয়ের আগে শাকিব খান কয়েকদিন অনুশীলন করে গিটারও শিখেছেন।‘রকস্টার’ ছবিটিতে শাকিবের মূল নায়িকা সাবিলা নূর এবং দ্বিতীয় নায়িকা হিসেবে তানজিয়া জামান মিথিলাকে দেখা যাবে।‘বনলতা এক্সপ্রেস’, ‘উৎসব’, ওয়েব সিরিজ ‘কাইজার’, ওয়েব ফিল্ম ‘মাইনকার চিপায়’ খ্যাত প্রতিশ্রুতিশীল চিত্রনাট্যকার আয়মান আসিব স্বাধীন ‘রকস্টার’ সিনেমার চিত্রনাট্যের কাজ করেছেন। আর এটি প্রযোজনা করছে সান কমিনিকেশ
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ