প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬
ময়মনসিংহে ফ্যাসিবাদের দোসর’ আখ্যা দিয়ে আইনজীবী সমিতির নির্বাচনে ১৬ জনের মনোনয়ন বাতিল
স্টাফ রিপোর্টারঃ ||
\স্বৈরাচার সরকারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে দোসর আখ্যা দিয়ে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশ নেওয়া একটি প্যানেলের ১৬ জনের মনোনয়নপত্র বাতিল করো হয়েছে। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে মনোনয়ন পত্র যাচাই-বাছাইকালে তাদের মনোনয়ন পত্র বাতিল বলে ঘোষণা করেন রিটার্নিং অফিসারের দায়িত্ব প্রাপ্ত জেলা আইনজীবী সমিতির এডহক কমিটির আহবায়ক অ্যাডভোকেট আব্দুল বারী। এই ঘটনায় আইনজীবীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া ও চাপা উত্তেজনা সৃষ্টি হয়েছে। আগামী ২৩ এপ্রিল অনুষ্ঠিতব্য এ নির্বাচনের আগে এমন সিদ্ধান্তকে ঘিরে আলোচনা-সমালোচনা চলছে।বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ এপ্রিল ২০২৬ তারিখ রোজ সোমবার যে সকল মনোনয়নপত্র দাখিল করেন ১৫ এপ্রিল বুধবার ২০২৬ মনোনয়ন পত্র য়াচাই-বাছাইয়ের দিন ধার্য ছিলো। এতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের দোসরদের দাখিলকৃত প্রত্যেকটি মনোনয়নপত্র যাচাই-বাছাই ও পরীক্ষা-নিরীক্ষা করে চূড়ান্তভাবে প্রতিয়মান হয় যে, বিগত ফ্যাসিস্ট, স্বৈরশাসক শেখ হাসিনার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগী ও দোসর প্রমাণিত হওয়ায় বর্তমান প্রেক্ষাপটে তাদের প্রার্থীত পদের জন্য অযোগ্য ও উপযুক্ত নন। (I am satiesfied that the candites are not eligible for the posts.) সেহেতু ১ থেকে ১৬ নম্বর প্রার্থীতা পদের জন্য দাখিলকৃত মনোনয়নপত্রগুলো প্রত্যাখ্যান অগ্রহণযোগ্য ও বাতিল করা হলো। তবে ওই বিজ্ঞপ্তিতে রিটানিং অফিসার আব্দুল বারী ছাড়া অন্য কারো স্বাক্ষর ছিল না। ওই প্যানেলে সভাপতি পদে অ্যাডভোকেট বদর উদ্দিন আহমেদ,,সাধারন সাধারন সম্পাদক পদে অ্যাডভোকেট এমদাদুল হক,সহ-সভাপতি পদে অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার, এ কে এম কামাল হোসেন খান, মিজানুর রহমান তালুকদার, সহ-সম্পাদক পদে এডভোকেট সাইফুল ইসলাম, মোঃ কামরুল ইসলাম, মিসেস ছাহবিয়া হক (কানিজ),অডিটর পদে ইশতিয়াক আহমেদ ইমন, সদস্য পদে এডভোকেট এ কে এম মুনমুন আহমেদ সেলিম, রফিকুল ইসলাম ফকির, সাবিহা সুলতানা জেরিন, কামরুল হাসান সরকার,আব্দুল্লাহ আল নাঈম, ফুয়াদ হাসান নিউটন, তানিয়া আক্তার রেশমীসহ ১৬ জন প্রার্থীর মনোনয়ন পত্র নিষিদ্ধ ঘোষিত সংগঠন বা ফ্যাসিস্টদের দোসর হওয়ার অভিযোগে রিটার্নিং অফিসার বাতিল ঘোষণা করেছেন। যাচাই-বাছাই শেষে স্বৈরাচারী সরকারের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত থাকার অভিযোগে তাদের মনোনয়নপত্র বাতিল করা হয় বলে সমিতির নির্বাচন কমিশনের রিটার্নিং কর্মকর্তার স্বাক্ষরে নিশ্চিত করা হয়।এই নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত প্যানেল, জামাত-এনসিপি সমর্থিত প্যানেল ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক এস আই এম মনজুরুল হক বাচ্চুও মাসুদ তানভীর পান্না নেতৃত্বাধীন আরেকটি প্যানেলসহ তিনটি প্যানেলকে যাচাই বাছাইয়ে বৈধ প্যানেল ঘোষণা করেন রিটার্নিং অফিসার।মনোনয়ন পত্র বাতিল হওয়া প্রার্থীদের মধ্যে সভাপতি পদপ্রার্থী বদর উদ্দিন আহমেদ এ সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বলেন, আইনজীবী সমিতির নির্বাচন একটি পেশাগত ও নির্দলীয় প্রক্রিয়া। সেখানে রাজনৈতিক পরিচয় বা আখ্যা ব্যবহার করে মনোনয়ন বাতিল করা অনিয়ম ও অসাংবিধানিক।তিনি আরও দাবি করেন, এ ঘটনায় সাধারণ আইনজীবীদের মধ্যে অসন্তোষ বিরাজ করছে এবং সমিতির ইতিহাসে এমন নজির আগে দেখা যায়নি।অন্যদিকে, মনোনয়ন বাতিলের বিষয়ে জানতে একাধিকবার চেষ্টা করা হলেও রিটার্নিং কর্মকর্তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।আইনজীবী মহলের একাংশ মনে করছেন, পেশাজীবী সংগঠনের নির্বাচনে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে প্রার্থিতা বাতিলের কোনো বিধান নেই। ফলে এ সিদ্ধান্ত নির্বাচনকে ঘিরে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ