প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
দিনাজপুরে মেটাল ফার্মটেক লিমিটেডের মেটাল বৈশাখী উৎসব ১৪৩৩ উদযাপন
আব্দুস সালাম, দিনাজপুর জেলা প্রতিনিধি ||
দিনাজপুরের ১নং চেহেলগাজী ইউনিয়নের ঈদগাহ ময়দান প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো “মেটাল বৈশাখী উৎসব ১৪৩৩”। দেশের অন্যতম কৃষিযন্ত্রপাতি সরবরাহকারী প্রতিষ্ঠান মেটাল ফার্মটেক লিমিটেড এই আনন্দঘন অনুষ্ঠানের আয়োজন করে।বৃহস্পতিবার দুপুর ১২:৩০ মিনিটে শুরু হওয়া এই অনুষ্ঠানে দিনাজপুর জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিপুল সংখ্যক ক্রেতা ও শুভানুধ্যায়ী সমবেত হন। নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নিতে আয়োজিত হয় দুটি বিশেষ গ্রামীণ খেলা। খেলায় উপস্থিত ক্রেতা ও দর্শনার্থীরা অত্যন্ত স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং উৎসবের আমেজ উপভোগ করেন।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, (এজিএম) হেড অব সেলস ও মার্কেটিং মো. আবু বক্কর সিদ্দিক। সঞ্চালনার দ্বায়িত্ব পালন করেন দিনাজপুর রিজিওনের রিজিও ম্যানেজার মো. হামিদুল ইসলাম, উপস্থিত ছিলেন সিনিয়র এক্সিকিউটিভ মো. মতিয়ার রহমানসহ দিনাজপুর রিজিওনের সকল টেরিটোরি অফিসারেরা। অনুষ্ঠানে মেটাল ফার্মটেক লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ক্রেতাদের জন্য আকর্ষণীয় অফার ঘোষণা করা হয়। আয়োজকরা জানান, এপ্রিল মাসজুড়ে (আইশার) ট্রাক্টর বুকিং দিলেই থাকছে নিশ্চিত মূল্য ছাড়। এছাড়াও ডাউনপেমেন্টের পরিমাণের ওপর ভিত্তি করে ক্রেতারা পাচ্ছেন ক্যাশ ডিসকাউন্ট (নগদ ছাড়), নিশ্চিত উপহার মোটরসাইকেল, এলইডি টিভি, ডিপ ফ্রিজ ও স্মার্টফোন।আয়োজক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা জানান, কৃষি ও কৃষকের সমৃদ্ধিতে মেটাল সবসময় তাদের পাশে আছে। বৈশাখী উৎসবের মাধ্যমে ক্রেতাদের সাথে সম্পর্ক আরও দৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। বিশেষ এই অফারটি গ্রহণ করে কৃষকদের আধুনিক যান্ত্রিক চাষাবাদে আরও উৎসাহিত হওয়ার আহ্বান জানান তারা। সবশেষে বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বিকেলে উৎসবের সমাপ্তি ঘটে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ