প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
পালংখালী গয়ালমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসার বিদায় সংবর্ধনা ও দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন।
মোঃ হারুন অর রশিদ, উখিয়া প্রতিনিধি, কক্সবাজার । ||
উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান পালংখালী গয়ালমারা ইসলামিয়া দাখিল মাদ্রাসায় ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থী ও হিফজ সমাপনকারী বিদায়ী হাফেজদের বিদায় সংবর্ধনা ও দস্তারবন্দী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।বুধবার (১৫ই এপ্রিল) সকাল ১০ ঘটিকা থেকে মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী অত্যন্ত ভাবগাম্ভীর্যের সাথে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।মাদ্রাসার প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ আলীর সভাপতিত্বে এবং সুপার মুস্তাফিজুর রহমান ও সহকারী শিক্ষক শাহাব উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা বিএনপির সভাপতি ও উখিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সরওয়ার জাহান চৌধুরী।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:সাহাব উদ্দিন চৌধুরী, সাধারণ সম্পাদক, পালংখালী ইউনিয়ন বিএনপি।শাহ আলম, সভাপতি, পালংখালী ইউনিয়ন যুবদল।নুরুল হক মেম্বার, ইউপি সদস্য, ০৭নং ওয়ার্ড, পালংখালী ইউনিয়ন পরিষদ।হেলাল উদ্দিন হীরা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উখিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দল।জিয়াউল করিম রিয়াদ, যুগ্ম আহ্বায়ক, উখিয়া উপজেলা ছাত্রদল।আবুল ফায়সাল ফাহিম, সভাপতি, মিফতাহুল উলুম মাদ্রাসা।মাওলানা ওমর ফারুক, সভাপতি, পালংখালী ইউনিয়ন ওলামা দল। এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা জিয়াউর রহমান, মাওলানা আজিজুল হক, মাওলানা হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।প্রধান অতিথির বক্তব্যে সরওয়ার জাহান চৌধুরী বলেন: "দ্বীনি শিক্ষার প্রসারে গয়ালমারা ইসলামিয়া মাদ্রাসার ভূমিকা অপরিসীম। এই প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে শিক্ষার্থীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করবে এটাই আমাদের প্রত্যাশা। আমি ব্যক্তিগতভাবে এবং সাংগঠনিকভাবে এই মাদ্রাসার শিক্ষা পরিবেশের উন্নয়ন ও অবকাঠামোগত সমস্যা সমাধানে সর্বদা পাশে থাকার প্রতিশ্রুতি দিচ্ছি। আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করে এই প্রতিষ্ঠানকে একটি আদর্শ বিদ্যাপীঠ হিসেবে গড়ে তুলতে আমরা বদ্ধপরিকর।"তিনি বিদায়ী দাখিল পরীক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও হাফেজদের সাফল্য কামনা করে দোয়া করেন।মাদ্রাসার প্রধান পরিচালক এনামুল হক বলেন,"আমাদের মূল লক্ষ্য এই মাদ্রাসাকে একটি 'আধুনিক মানের আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান' হিসেবে গড়ে তোলা। আমরা কেবল ধর্মীয় শিক্ষাই নয়, বরং সময়ের প্রয়োজনে শিক্ষার্থীদের আধুনিক ও মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে চাই।"তিনি অনুষ্ঠানের সকল মেহমান ও অভিভাবকদের ফুলেল শুভেচ্ছা জানান।বিশেষ অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, সমাজ থেকে অন্ধকার দূর করতে নৈতিক শিক্ষার কোনো বিকল্প নেই। মাদ্রাসার শিক্ষার্থীরা যেন যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠে এবং দেশ সেবায় আত্মনিয়োগ করে, সেই আহ্বান জানান তারা। বক্তারা মাদ্রাসার চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এর সমৃদ্ধি কামনা করেন।অনুষ্ঠানের শেষ পর্যায়ে দাখিল পরীক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ ও হাফেজদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। সবশেষে দেশ, জাতি ও মাদ্রাসার মঙ্গল কামনা করে হাফেজ রজিউল্লাহ'র বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ