প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
বৈদ্যমারী বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা রক্ষায় নতুন ইজারাদারের আলোচনা সভা অনুষ্ঠিত
মোঃ মহিম ইসলাম, বাগেরহাট জেলা প্রতিনিধিঃ ||
বাগেরহাটের মোংলা উপজেলার চিলা ইউনিয়নের ঐতিহ্যবাহী বৈদ্যমারী বাজার উন্নয়ন, টোল আদায় এবং শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে নতুন ইজারাদার মোঃ বাবুল হাওলাদারের পক্ষ থেকে বণিক সমিতি এবং দোকানদারদের সাথে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) বিকালে বৈদ্যমারী বাজারে নতুন ইজারাদার ও বাজার সমিতির উপদেষ্টার অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন বাজারের বিশিষ্ট ব্যবসায়ী বাজার সমিতির সাবেক সভাপতি মোঃ ইলিয়াস খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়নের বিএনপির সাধারণ সম্পাদক কাজল খাঁন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার সেখ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইলিয়াস খান, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মারুফ মুসল্লী সহ অন্যান্য ব্যক্তিবর্গ।আলোচনা সভায় নবনির্বাচিত ইজারাদার বাবুল হাওলাদার বলেন, বৈদ্যমারী বাজার আমাদের এলাকার অর্থনৈতিক প্রাণকেন্দ্র। আমি কেবল লাভের জন্য নয়, বরং ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং বাজারের সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করতে চাই। এজন্য আমি সকল ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করি। সরকারি নীতিমালা অনুযায়ী নির্ধারিত মূল্য আদায় করা ছাড়া কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় না করার প্রতিশ্রুতি দেন নতুন ইজারাদার। বাজারে আসা ভাসমান দোকানদাররা যেন কোনো হয়রানির শিকার হতে না হয় এ বিষয়ে নিশ্চিত করার কথা বলেন বক্তরা।সভায় আরও বক্তব্য রাখেন ছিলা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক কাজল খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ জাহাঙ্গীর মাতুব্বর সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।আলোচনা শেষে বাজারের সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ