প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানকে ফের আলোচনায় ফেরার আহ্বান অস্ট্রেলিয়ার
অনলাইন ডেস্ক ||
যুদ্ধবিরতি বজায় রেখে যুক্তরাষ্ট্র ও ইরানকে পুনরায় আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে অস্ট্রেলিয়া। দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং এক বিবৃতিতে এ আহ্বান জানান। অস্ট্রেলিয়ার গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে ওং বলেন, ‘ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হওয়ায় আমরা হতাশ। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যুদ্ধবিরতি বজায় রাখা এবং আবার আলোচনায় ফিরে যাওয়া। আমরা দ্রুত এই সংঘাতের সমাধান দেখতে চাই।’তিনি সতর্ক করে বলেন, ‘সংঘাত আরও বাড়লে মানবিক ক্ষতি অনেক বেড়ে যাবে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতিতেও পড়বে।’‘ইসলামাবাদ টকস’ শিরোনামে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শনিবার বিকেল থেকে শুরু হয়ে রবিবার পর্যন্ত এ আলোচনা চলে। আলোচনা শেষে এক সংবাদ সম্মেলনে ভ্যান্স বলেন, ‘আমরা এখন পর্যন্ত ২১ ঘণ্টা আলোচনা করেছি এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে কথা হয়েছে—এটাই ভালো খবর। তবে খারাপ খবর হলো, আমরা এখনো কোনো চুক্তিতে পৌঁছাতে পারিনি।’তিনি আরও বলেন, ‘আমরা স্পষ্টভাবে আমাদের সীমারেখা নির্ধারণ করেছি—কোন বিষয়ে আমরা সমঝোতা করতে পারি এবং কোন বিষয়ে পারি না। কিন্তু ইরানের প্রতিনিধিদল আমাদের শর্তগুলো মেনে নেয়নি।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ