প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
জোরারগঞ্জে দুই সন্তানের জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
এস এম জাকারিয়া, মীরসরাই, চট্টগ্রাম ||
চট্টগ্রাম জেলার মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানাধীন মামা ফকির আস্তানা এলাকায় তৈয়বা খানম (৩১) নামে দুই সন্তানের এক জননীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। আজ ১২ এপ্রিল, ২০২৬ সকাল আনুমানিক ৫:৩০ ঘটিকার দিকে জোরারগঞ্জ থানার সদর ইউনিয়ন হাজিশ্বরাই গ্রামের মন্নান উকিলের বাড়িতে এই ঘটনা ঘটে। নিহতের স্বামির পরিবারের পক্ষ থেকে আত্মহত্যা দাবি করলেও মায়ের পরিবারের দাবি এটি পরিকল্পিত হত্যা। নিহতের স্বামী নেয়ামত উল্লাহ (৩৮) শহরে চাকরি করেন। স্বামীর উপস্থিতি ও অনুপস্থিতিতে শশুর শাশুড়ি বিয়ের পর থেকে বিভিন্ন ভাবে উক্ত মহিলার উপর নির্যাতন চালিয়ে আসছে বলে অভিযোগ করেছেন উদ্ধারকৃত মহিলার মায়ের পরিবার। জোরারগঞ্জ থানা পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে আইনি হেফাজতে নিয়ে গেছে।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ