প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
মদন উপজেলাবাসীকে নববর্ষের শুভেচ্ছা জানালেন নূরুল আলম
মদন(নেত্রকোনা)প্রতিনিধিঃ ||
মদন উপজেলাবাসীসহ দেশ ও প্রবাসের পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, পরিচিত জন-শুভাকাঙ্খী সহ সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন সাবেক ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি নুরুল আলম তালুকদার। শুভেচ্ছা বার্তায় নূরুল আলম তালুকদার জানান, মানুষের জীবন থেকে চিরতরে হারিয়ে গেলো সুখ ও দুঃখে ভরা একটি বছর। ১৪৩৩ বঙ্গাব্দে বাংলার সকল চাওয়া পাওয়াকে অতীত করে আগামীর প্রত্যয়ে আরেকটি বছরের নতুন সূর্যোদয় হবে সেটিই আমার প্রত্যাশা।সেই বছরটি যেন প্রাপ্তিতে ভরপুর হয় সবার জীবন।তিনি আরও বলেন,সেই সাথে পুরাতন বছরের দুঃখ,হতাশা ভুলে আমার জন্মভূমি মদন উপজেলার সর্বস্থরের জনসাধারণসহ দেশ ও প্রবাসে অবস্থানরত সকলের আগামীর দিন হোক আরো সুন্দর ও বর্ণীল। নতুন বছরের দিনগুলো কেটে যাক অনাবিল শান্তিতে। সুখ-স্বাচ্ছন্দে ভরে উঠুক সবার জীবন।
প্রকাশকঃ এম কে পুলক আহম্মেদ
E-mail: dainikauttareraniuja@gmail.com
কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উত্তরের নিউজ